কলকাতায় শুক্রবার থেকেই বিনামূল্যে দেওয়া হবে বুস্টার ডোজ

আগামী শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বুস্টার ডোজ দেওয়া। ১৮ বছরের উর্ধ্বদের জন্য বিনামূল্যে এই টিকা দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বুস্টার ডোজ দেওয়া। ১৮ বছরের উর্ধ্বদের জন্য বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। একই সঙ্গে কলকাতায় ১৪ থেকে ১৮ বছর বয়সীদের করবিভ্যাক্স দেওয়ার কাজও চলবে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, ‘৭৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৮টি মেগা সেন্টার ও ১৭টি নতুন কেন্দ্র সহ মোট ১১৬টি সেন্টার থেকে দেওয়া হবে বুস্টার ডোজ। শুক্রবার থেকে আগামী ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ চলবে। করোনা সংক্রমণের হার শহর কলকাতায় কমছে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’

করোনা সংক্রমণ কমাতে কেন্দ্র সরকার বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে। ১৮ বছরের উর্ধ্বদের জন্য বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে এই বুস্টার ডোজ দেওয়ার কাজ। কোভিডের দু’টো টিকা নেওয়ার পর প্রাপ্তবয়স্কদের একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছিল কেন্দ্র সরকার। মাঝে দেশে দৈনিক করোনা সংক্রমণ অনেকটা কমে যাওয়ায় বুস্টার ডোজ নিতে অনীহা দেখায় অনেকে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের ১৮ থেকে ৫৯ বছর বয়সী মানুষ যার সংখ্যাটা ৭৭ কোটি।  সেই বিপুল জনসংখ্যার মাত্র এক শতাংশের কম ব্যক্তি বুস্টার ডোজ নিয়েছেন৷ অন্যদিকে দেশের ষাটোর্ধ্ব জনসংখ্যার অন্তত ২৬ শতাংশের বুস্টার ডোজ নেওয়া সম্পন্ন হয়েছে।

অন্যদিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের এক গবেষণাতে পাওয়া তথ্য অনুযায়ী, করোনার টিকার দুটো ডোজ নেওয়ার ৬ মাস পর শরীরে অ্যান্টিবডির ককার্যকারিতা অনেকটা  কমে যায়। তাই বুস্টার ডোজ নিলে তা শরীরের অ্যান্টিবডিকেই সক্রিয় করে তোলে৷ ১৮ বছর বয়সী এবং তার উর্ধ্বদের মধ্যে বুস্টার ডোজ নেওয়ার উৎসাহ কম। আর সেই কারণে এবার ১৮ উর্ধ্বদের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র সরকার।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে