ঘুরপথে হিন্দি চাপানোর প্রচেষ্টা UGC’র, সরব ব্রাত্য সহ রাজ্যের শিক্ষাবিদরা

UGC’র বিরুদ্ধে অভিযোগ উঠল বাংলার উচ্চশিক্ষা মহলে জোর করে ঘুরপথে হিন্দি চাপিয়ে দেওয়ার। ঘটনার জেরে সরব ব্রাত্য বসু সহ বাংলার শিক্ষামহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা বিষয়ে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নানা ধরনের নির্দেশিকা এবং সুপারিশ পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। এবার লোকসভা নির্বাচনের আবহে সেই UGC’র বিরুদ্ধে অভিযোগ উঠল বাংলার(Bengal) উচ্চশিক্ষা মহলে(Higher Education Society) জোর করে ঘুরপথে হিন্দি(Hindi) চাপিয়ে দেওয়ার। ঘটনার জেরে সরব হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) সহ বাংলার শিক্ষামহল। বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়গুলির তরফে অভিযোগ উঠেছে, চলতি মাসের শুরু থেকে তাঁদের কাছে UGC’র তরফে যে সব চিঠিগুলি আসছে, তা নজিরবিহীন ভাবে মিশ্র ভাষার। সেখানে ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষা এবং হরফ ব্যবহার করা হচ্ছে। আগে যা কখনও হয়নি। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এই চিঠিগুলি সাধারণত দু’টি ভাষায় টাইপ করা হতো। একটি হিন্দি, অন্যটি ইংরেজি। কিন্তু ১ মে থেকে ইউজিসি যে সব চিঠি পাঠাচ্ছে তার মধ্যে হিন্দি ভাষা ও হরফের বহুল ব্যবহার দেখা যাচ্ছে। তবে পুরোটা হিন্দি নয়। যে কোনও চিঠির মূল বক্তব্য ইংরেজিতেই লেখা।

এই ঘটনা দেখে বাংলার শিক্ষামহলের প্রায় সবাই একযোগে জানিয়েছেন, কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের হাত ধরে এখন UGC’র মাধ্যমে চলছে দেশের অনান্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে গেরুয়াকরণের প্রচেষ্টা। সেই কারমণেই সেই সব বিশ্ববিদ্যালয়ে জোর করে ঘুরপথে হিন্দি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। এই মতের সঙ্গে সহমত পোষণ করেছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, ‘আমরা সরকারি ভাবে এর প্রতিবাদ করব। ওদের একটাই লক্ষ্য– One Nation, One Language, One Leader চাপানো। সেই উদ্দেশ্যেই UGC এ সব করছে।’ জানা গিয়েছে, এ রাজ্যে গত ১ মে থেকে ১৪ মে পর্যন্ত অন্তত ৬টি এমন চিঠি পাঠানো হয়েছে যেখানে চিঠির শুরুতে হিন্দিতে বলা হচ্ছে ‘আদরনীয় মহোদয়, মহোদয়া!’ ১ মে’র আগে সেখানে চিঠি শুরু হতো RESPECTED SIR/MADAM সম্বোধনে। চিঠি লেখার তারিখে ইংরেজির পাশাপাশি হিন্দিতে লেখা বৈশাখের তারিখ। যে সচিব এই চিঠি পাঠাচ্ছেন তাঁর নামও হিন্দিতে লেখা, সইও হিন্দিতে। চিঠির তলায় হিন্দিতে লেখা আছে, বিশ্ববিদ্যালয়ের ‘কুলপতি ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের জন্যে’।

এমন উদ্যোগকে বাংলার শিক্ষাবিদ ও প্রশাসকরা হিন্দি আগ্রাসন হিসেবেই দেখছেন। ভাষাবিদ ও রবীন্দ্রভারতীর প্রাক্তন উপাচার্য পবিত্র সরকারের বক্তব্য, ‘অত্যন্ত নিম্ন রুচির পরিচয়ই শুধু নয়, এটা UGC’র নিম্ন মেধারও পরিচয়। ইংরেজির মধ্যে অল্প অল্প ডোজে হিন্দি চাপানোর উদ্দেশ্যেই এই রকম খিচুড়ি করা হচ্ছে।’ প্রায় একই বক্তব্য রবীন্দ্রভারতীর আর এক প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর। তাঁর সংযোজন, ‘ইংরেজি চিঠিতে হিন্দি ভাষার ব্যবহার আসলে হিন্দিকেই নিউ নরমাল করার প্রচেষ্টা। একবারে পরিবর্তন করলে বিস্তর হইচই হতো। সেই জায়গায় ধীরে ধীরে চাপিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে।’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তর বক্তব্য, ‘হিন্দি চাপানোর চেষ্টা তো অনেক দিন ধরেই চলছে। আমি বাংলার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে এই ধরনের আগ্রাসনকে মোটেই সমর্থন করতে পারি না।’

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর