রাহুলের পা পড়তেই কপাল ফিরল সেলুন মালিকের

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে রায়বেরেলির একটি সেলুনে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রাহুল তাঁর দোকানে আসার পরই কপাল ফিরেছে সেলুন মালিকের। আগে তুলনায় অনেক বেশি লোক আসতে শুরু করেছেন সেলুনে। ইতিমধ্যে রাহুলের সেলুনে চুল কাটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, গত সোমবার রায়বেরেলির লালগঞ্জে নিউ মুম্বা দেবী হেয়ার কাটিং সেলুনে আসেন রাহুল। আচমকা কংগ্রেস নেতা দোকানে চলে আসায় হকচকিয়ে যান সেলুন মালিক মিঠুন কুমার। সাংবাদিকদের মিঠুন জানিয়েছেন, রাহুল গান্ধির মতো বড় মাপের একজন নেতা তাঁর দোকানে আসবেন, সেকথা কল্পনাও করেননি তিনি। তিনি জানান, তাঁর সঙ্গে ও তাঁর দোকানের এক কর্মীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রাহুল। দোকানের কর্মী আমন কুমার জানান, রাহুলের সঙ্গে কথা বলার সময়ে কেন্দ্রের অগ্নিবীর প্রকল্পের কথা উঠে আসে। রাহুল তাঁকে আশ্বাস দিয়েছেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে অগ্নিবীর প্রকল্পটিকে তুলে দেওয়া হবে। একইসঙ্গে আমন জানান, ভোট নিয়ে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি। রাহুল জানিয়েছেন, তাঁর যাকে পছন্দ, তাঁকেই যেন তিনি ভোট দেন। আমনের কথায়, রাহুল আসায় তাঁদের দোকানে লোকের আগমন বেড়েছে। আগে যেখানে ১০ জন লোক আসত, সেখানে এখন ১৫ জন আসে। একইসঙ্গে তিনি জানান, রাহুল যেদিন তাঁদের সেলুনে এসেছিল, সেদিন প্রায় অনেক রাত পর্যন্ত তাঁকে দোকান খোলা রাখতে হয়েছিল। 

জানা গিয়েছে, দোকানের মালিক মিঠুন কুমারের পরিবার আসলে কংগ্রেসের সমর্থক। রায়বেরেলির উন্নতির জন্য কি করা প্রয়োজন, সেবিষয়ে মিঠুনের কাছে জানতে চান রাহুল। কংগ্রেস নেতা জানতে চান, প্রতিদিন মিঠুনের রোজগার কত, কত টাকা তাঁকে ভাড়া হিসাবে দিতে হয়। এই সব কিছু জানার পর কংগ্রেসের ইস্তাহারে থাকা মহালক্ষ্ণী প্রকল্পের কথা মিঠুনকে জানান রাহুল। উল্লেখ্য, কংগ্রেসের এই মহালক্ষ্ণী প্রকল্পে বলা হয়েছে, প্রত্যেক গরিব পরিবারকে বছরে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক