ম্যাচ ভেস্তে যাওয়ায় প্লে অফে হায়দরাবাদ, ছিটকে গেল দিল্লি-লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদে: আশঙ্কাই সত্যি হল। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ। পিচে বল গড়ানো তো দূরের কথা, টস-ই করা সম্ভব হয়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় হায়দরাবাদ ও গুজরাতের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আর এক পয়েন্ট পাওয়ার সুবাদে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছে গেল প্যাট কামিন্সের হায়দরাবাদ। আর সেই সঙ্গে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। চতুর্থ দল হিসাবে প্লে অফে কারা ঠাঁই পাবে তা ঠিক হবে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে। ওই ম্যাচ ভেস্তে গেলে কিংবা জিতলে চেন্নাই উঠে যাবে। আর বড় ব্যবধানে জিতলে পৌঁছে যাবেন বিরাট কোহলিরা। সেক্ষেত্রে ছিটকে যাবে চেন্নাই।

এদিন যে হায়দরাবাদে বৃষ্টি হবে তার পূর্বাভাস ছিল। বিকেল থেকেই দফায়-দফায় শুরু হয় বৃষ্টি। নিমিষেই আকাশ কালো করে ঢেকে আসে। বৃষ্টির হাত থেকে বাঁচতে ঢেকে দেওয়া হয় পিচ। তবে সন্ধের দিকে অবস্থার খানিকটা উন্নতি হয়। টসের সময় সোয়া সাতটা নির্ধারিত থাকলেও ওই সময়ে টস করা সম্ভব হয়নি। আম্পায়াররা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেন রাত সোয়া আটটা নাগাদ টস করা হবে এবং সাড়ে আটটায় ম্যাচ শুরু করা হবে। যদিও ফের বৃষ্টি শুরু হওয়ায় সোয়া আটটায় টস করা সম্ভব হয়নি। বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত  ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন আম্পায়াররা।

আইপিএলের নিয়ম অনুযায়ী, সাড়ে আটটার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো ২০ ওভারেরই খেলা হবে। আর সাড়ে আটটার পরে ম্যাচ শুরু হলে ওভার কমানো হবে। সেক্ষেত্রে কত মিনিট বাদে খেলা শুরু করা সম্ভব হল, তার উপরেই নির্ভর করবে কত ওভারের ম্যাচ হবে। তবে ম্যাচের ফলাফল নির্ধারণের ক্ষেত্রে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে খেলার সুযোগ দিতে হবে। অর্থা‍ৎ ১০ ওভারের ম্যাচ হবে। আর ওই ম্যাচের কাট আউট টাইম অর্থা‍ৎ শুরুর শেষ সময় রাত সাড়ে দশটা। যদি কাট আউট টাইমের মধ্যে খেলা শুরু করা সম্ভব না হয় সেক্ষেত্রে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে। প্রতিদ্বন্দ্বী দুই দলই এক পয়েন্ট করে পাবে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা