মুম্বইয়ের পর এবার পুণেতে ভেঙে পড়ল বিজ্ঞাপনী বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : মুম্বইয়ের পর এবার পুণেতে ভেঙে পড়ল বিজ্ঞাপনী বোর্ড। বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার কারণেই এই বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বোর্ডটি একটি টেম্পো, একটি গাড়ি ও ২টি দুই চাকা গাড়ির ওপর ভেঙে পড়ে। তবে এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিন পুণের মোসহি এলাকায় বিকেল সাড়ে ৪টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। বিজ্ঞাপনী বোর্ড ভেঙে পড়ার খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছোন পুলিশ ও দমকল কর্মীরা। একইসঙ্গে স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে ভেঙে পড়া হোর্ডিংটিকে সরানোর কাজে হাত লাগান দমকল কর্মীরা। পিমপ্রি-চিঞ্চওয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক আধিকারিক মনোজ লঙ্কার জানান, হোর্ডিংটি একটি টেম্পো, গাড়ি ও ২টি দুই চাকার গাড়ি ওপর পড়েছে। এই ঘটনায় কেউ আহত হননি। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যে টেম্পোটি আটকে পড়েছিল, সেটিকে বের করে নিয়ে আসা হয়েছে। গ্যাস কাটার দিয়ে হোর্ডিংটিকে কাটার কাজ চলছে।

উল্লেখ্য, ৩ দিন আগে মুম্বইয়ের ঘাটকোপার এলাকায় একটি বড় মাপের হোর্ডিং পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছিল। ৪০ জন আহত হয়েছিল।  হোর্ডিংটিকে বেআইনিভাবে লাগানো হয়েছিল বলে জানা যায়। এই ঘটনায় মুম্বই পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। মুম্বইয়ের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হোর্ডিং ভেঙে পড়ার ঘটনা ঘটল মহারাষ্ট্রের আরও একটি শহরে।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?