আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

 মা হলেন মারিয়া, ছেলের নাম থিয়োডর

আন্তর্জাতিক ডেস্ক:  মা হলেন টেনিস তারকা মারিয়া শারাপোভা (Maria Sharapova), । ছেলের নাম রেখেছে থিয়োডর (Theodore) । প্রেমিক আলেকজান্ডার গিলকেসের (Alexander Gilkes) ছবি সোশাল মিডিয়া পোস্ট করলেন প্রাক্তন টেনিস সুন্দরী। ইন্সটাগ্রামে ছবি পোস্ট হতেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেন মারিয়া শারাপোভা। এই বছরের এপ্রিলে শারাপোভা (Maria Sharapova) জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন তিনি। থিয়োডরের ছবি পোস্ট করে পাঁচ বারের গ্র্যান্ডস্লাম (Grand Slam) জয়ী লিখেছেন, তাঁদের ছোট্ট পরিবারে সবচেয়ে সুন্দর উপহার তিনি আজ পেলেন।

আজ যাকে নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা, সেই মারিয়া শারাপোভা একসময় ডোপিংয়ের (doping) অভিযোগে নির্বাসিত হয়েছিলেন  । ভুল ওষুধ খাওয়ার কথা তিনি নিজে স্বীকার করেছিলেন। ১৫ মাসের জন্য আন্তর্জাতিক টেনিস (tennis)  থেকে সরে যেতে হয় মাশাকে। নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরলেও আগের মতো সেই ঝলক আর দেখা যায়নি। ২০২০ সালে তিনি অবসর (retire) গ্রহণ করেন। এরপরেই ব্রিটিশ ব্যবসায়ী গিলকেসের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন রুশ টেনিসের প্রাক্তন তারকা মারিয়া শারাপোভা।

সেরিনা উইলিয়ামস (Serena Williams) বনাম মারিয়া শারাপোভা Serena Williams । একটা সময় মহিলাদের ফাইনালে এটাই ছিল যে কোনও গ্রান্ডস্লামের ফাইনালের লাইন-আপ। মহিলাদের সিঙ্গলসে মারিয়া এমন একজন তারকা, যাঁর ক্যাবিনেটে সাজানো আছে চারটি গ্র্যান্ডস্লাম। ১৭ বছর বয়সে উইম্বলডন দিয়ে যার শুরু। ২০১২ এবং ২০১৪ সালে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি।এবার শুরু হল আরও এক নতুন জীবন।   

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ