সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শেষে রক্তক্ষরণ ভারতীয় শেয়ার বাজারে। আজ, শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ৯৮৯.৩৪ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে ৮৩,৩৩৯.২৬ তে। নিফটিও পড়েছে অনেকটাই। এদিন নিফটি সূচক ২৭৭.৩০ পয়েন্ট পড়ে ২৫,৬০৭.২০ তে বন্ধ হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা এদিন প্রায় ২.৫ লক্ষ কোটি লোকসান করেছেন।

গত বুধবার ভারতীয় মার্কেট ভাল অবস্থায় ছিল। কিন্তু আমেরিকার ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পর থেকে ভারতীয় বাজার ধীরে ধীরে রেড জোনে যায়। আজ, শুক্রবার পরিস্থিতি আরও খারাপ ছিল। এবার আগামী সোমবারের দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা।

আরও পড়ুনঃ রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

আজ বাজার নিম্নমুখী হওয়ার কারণ
ট্রাম্পের নতুন শুল্ক নীতির জন্য চিন্তা বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের। তাই তারা ভারতীয় বাজার থেকে মুখ ফেরাচ্ছে ও মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করে গিয়েছেন। সঙ্গে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ভারতের ক্ষেত্রে এদিন বড় ধাক্কা দিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা ও ব্যাঙ্কিং সেক্টর গুলির শেয়ার। এই দুই সেক্টরের শেয়ারে এদিন ব্যাপক পতন হয়েছে। সঙ্গে বিনিয়োগকারীদের চিন্তা বাড়াচ্ছে ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সুদ ও রেপো রেট সংক্রান্ত ঘোষণা। তাই এই সমস্ত কারণে এদিন মুখ থুবড়ে পড়েছে শেয়ার মার্কেট।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম