ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের কোলাহল থেকে কিছু সময়ের জন্য দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে? যেখানে গেলে পাবেন গ্রামের শান্ত প্রকৃতি, ইতিহাসের ছোঁয়া আর বাংলা সাহিত্যের নস্টালজিয়া।  তাহলে একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন নদিয়ার করিমপুরের যমশেরপুর গ্রামে। এখানেই রয়েছে ‘কাজলাদিদি’ কবিতার স্রষ্টা কবি যতীন্দ্রমোহন বাগচীর জন্মভিটে। শুধু কবির স্মৃতিই নয়, প্রায় আড়াইশো বছরের প্রাচীন জমিদারবাড়ি, নাটমন্দির, দরবার ও পুরনো দিনের স্থাপত্যও এই গ্রামকে করে তুলেছে ইতিহাসপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে এক বিশেষ আকর্ষণের জায়গা। সেখানেই আজ শুক্রবার (২৭ নভেম্বর) পালিত হয়েছে যতীন্দ্রমোহন বাগচীর ১৪৮তম জন্মবার্ষিকী। কবির স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িতে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা, স্থানীয় শিল্পী ও ছাত্রছাত্রীরা।  

ঘুরতে গিয়ে কি কি দেখবেন…  

আড়াইশো বছরের জমিদারবাড়িতে ইতিহাসের হাতছানি

যমশেরপুরে গেলে চোখে পড়বে বাগচী পরিবারের প্রাচীন দুটি বাড়ি। আনুমানিক আড়াইশো বছরের পুরনো এই জমিদারবাড়ি শুধু একটি পরিবারের ইতিহাস নয়, বরং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের জীবন্ত দলিল। পরিবারের পুরনো বাড়িটি তৈরি করেছিলেন কবির পিতামহ রামগঙ্গা বাগচী। পরবর্তীতে কবির বাবা হরিমোহন বাগচী পরিবার নিয়ে পাশের নতুন বাড়িতে বসবাস শুরু করেন।

বাড়ির বিশাল বিশাল থাম, টানা বারান্দা, নাটমন্দির, সাজঘর, দরবার এবং লাইব্রেরি যেন অতীতের গল্প শোনায়। একসময় এই বাড়িতে দুর্গাপুজো, কালীপুজো, যাত্রাপালা ও সঙ্গীতের আসর বসত। উৎসবের দিনগুলিতে জমজমাট হয়ে উঠত গোটা বাড়ি। স্বাধীনতা আন্দোলনের প্রভাবও পড়েছিল এই পরিবারে। দুর্গাপুজোর বিসর্জনের পর নাটমন্দিরের সামনে ধ্বনিত হত ‘বন্দে মাতরম্’। আজও বাড়ির পুজোয় পুরনো রীতিনীতি মেনে চলার চেষ্টা করা হয়।  

 কবির ঘর যেখানে বসে সৃষ্টি হতো সাহিত্য  

একদিনের ভ্রমণের অন্যতম আকর্ষণ কবি যতীন্দ্রমোহন বাগচীর স্মৃতিবিজড়িত ঘর।  এখনও সেখানে সংরক্ষিত রয়েছে কবির লেখাপড়ার নানা জিনিসপত্র। সেই ঘর, সেই বাড়ি আর আশপাশের পরিবেশের মধ্যে যেন মিশে রয়েছে কবির শৈশব ও সৃষ্টির স্মৃতি। পিতা হরিমোহন বাগচী ও মাতা গিরিশমোহিনী দেবীর পাঁচ সন্তানের মধ্যে কনিষ্ঠ ছিলেন যতীন্দ্রমোহন। ছোটবেলার একটা বড় সময় কেটেছে এই গ্রামেই। গ্রামের মাঠ, পুকুর, গাছপালা, সাধারণ মানুষের জীবনযাপন এবং পল্লিবাংলার প্রকৃতি তাঁর সাহিত্যচর্চায় গভীর প্রভাব ফেলেছিল। ‘লেখা’, ‘রেখা’, ‘অপরাজিতা’ ও ‘নাগকেশর’-এর মতো কাব্যগ্রন্থে বারবার ফুটে উঠেছে সেই গ্রামবাংলার ছবি। পল্লিপ্রকৃতি ও মানবিক আবেগকে কবিতায় অসাধারণভাবে তুলে ধরার জন্যই বাংলা সাহিত্যে তিনি পরিচিত ‘পল্লিকবি’ হিসেবে।

ট্রেন ও বাসে কীভাবে যাবেন 

কৃষ্ণনগর হয়ে: প্রথমে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত লোকাল বা এক্সপ্রেস ট্রেন ধরে কৃষ্ণনগরে নামুন।  স্টেশনের বাইরে থেকে করিমপুরগামী বাসে উঠে জমশেরপুর বাগচী বাড়ি মোড়ে নামতে হবে। অথবা গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারবেন যতীন্দ্রমোহন বাগচীর জন্মভিটেতে। কৃষ্ণনগর স্টেশন থেকে দূরত্ব প্রায় ২ ঘন্টার কাছাকাছি।  

ধর্মতলা বা করুণাময়ী থেকে বাস:  ধর্মতলা বা সল্টলেক করুণাময়ী বাস টার্মিনাস থেকে উত্তরবঙ্গ বা বহরমপুরগামী (কৃষ্ণনগর হয়ে যায় যেগুলি) বাসে চড়ে কৃষ্ণনগরে নামুন। সেখান থেকে করিমপুর বা শিকারপুরগামী লোকাল বাসে সরাসরি  জমশেরপুর যাওয়া যায়।

 নিজস্ব গাড়িতে যাবেন কীভাবে

কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ১২ নম্বর জাতীয় সড়ক (NH 12) দিয়ে কৃষ্ণনগর পৌঁছান। এরপর কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক (NH 312) ধরে তেহট্ট ও নাজিরপুর পেরিয়ে সোজা জমশেরপুরে পৌঁছে যাবেন। কলকাতা থেকে গাড়িতে যেতে  সময় লাগতে পারে প্রায় ৫ ঘন্টার কাছাকাছি। দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।  

যাঁরা শুধু পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল নয়, ইতিহাস ও সাহিত্যের টানে নতুন জায়গা আবিষ্কার করতে ভালবাসেন, তাঁদের জন্য যমশেরপুর হতে পারে মন ভাল করার অন্য ঠিকানা। ‘কাজলাদিদি’র স্রষ্টার জন্মভিটেতে দাঁড়িয়ে অনুভব করা যাবে সেই মাটির গন্ধ, যে মাটির প্রকৃতি একদিন কবির কলমে জীবন্ত হয়ে উঠেছিল।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়