শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

Share:

নিজস্ব প্রতিনিধি:  হিন্দি ছবির দাপটে বাংলা ছবির হল হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল ছবিটা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শুধু প্রেক্ষাগৃহে জায়গাই নয়, মিলল প্রাইম টাইম শো-ও। উল্টে দ্বিতীয় সপ্তাহে আরও ৬৩টি সিনেমা হলে শো বাড়ল সব্যসাচী চৌধুরীর প্রথম ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’র।  

সায়ন্তন ঘোষাল পরিচালিত এবং সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির শো কমিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কারণ, শুক্রবার (২৭ নভেম্বর) মুক্তি পেয়েছে নতুন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। সেই ছবিকে জায়গা করে দিতে পিভিআর এবং আইনক্সের মতো মাল্টিপ্লেক্সে বাংলা ছবির শো কমানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।  এই পরিস্থিতিতে প্রতিবাদে একজোট হন টলিউডের শিল্পী, কলাকুশলী ও প্রযোজকেরা। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির টিম। তখনই পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।   নবান্নে করা বৈঠকে বাংলা ছবির প্রদর্শন নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, প্রযোজকেরা চাইলে কোনও সিনেমা হল থেকেই বাংলা ছবির শো সরানো যাবে না। শুধু তাই নয়, বাংলা ছবিকে প্রাইম টাইমে প্রদর্শনের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়। 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই বদলে গেল ছবির ভবিষ্যৎ। যে শুক্রবার ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো কমে যাওয়ার আশঙ্কা ছিল, সেই ছবিরই প্রদর্শনী বাড়ল। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন সিনেমা হলে প্রাইম টাইম শো পেয়েছে ছবিটি।  প্রযোজনা সংস্থার দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ছবিটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর সুযোগ পেয়েছে। তাদের আশা, এই সিদ্ধান্ত বাংলা ছবির ক্ষেত্রে দীর্ঘদিনের প্রাইম টাইম শো না পাওয়ার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা