অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

Share:

নিজস্ব প্রতিনিধি:  মায়ের কাছে সন্তানরা সবসময়ই আদরের। বিশেষ করে ছেলেকে ঘিরে অনেক মায়েরই থাকে আলাদা আবেগ, অধিকারবোধ। ছেলে বড় হয়ে গেলেও অনেক মা চান, তাঁর জীবনের প্রতিটি সিদ্ধান্তে যেন মায়ের মতামতই শেষ কথা হয়। নিজের পছন্দ, ভালবাসা কিংবা বিয়ের সিদ্ধান্ত, সবকিছুতেই মায়ের সম্মতি যেন বাধ্যতামূলক। কিন্তু সেই অধিকারবোধ যখন অতিরিক্ত নিয়ন্ত্রণে চলে যায়, তখন তার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তারই প্রমাণ মিলল কর্নাটকে। ভিন্ন জাতের তরুণীকে ভালবেসে বিয়ে করতে চেয়েছিল ছেলে। আর সেই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে নিজের ছেলেকেই খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। শুধু  তাই নয় ছেলেকে খুনের পর সন্দেহ যাতে তাঁর উপর না আসে তাই কুমিরের কান্নাও জুড়েছিলেন। 

ঘটনাটি কর্নাটকের তুমাকুরু জেলার জাক্কেনহল্লি গ্রামের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম শিবাম্মা (৫৫ বছর)। তাঁর ৩৫ বছরের ছেলে মুথুরাজ বেঙ্গালুরুর একটি কারখানায় কাজ করতেন। প্রতি সপ্তাহান্তে নিজের গ্রামের বাড়িতে ফিরতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্য জাতের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মুথুরাজ এবং  তাঁকেই বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ছেলের এই সিদ্ধান্ত কোনওভাবেই মেনে নিতে পারেননি তাঁর মা। এই সম্পর্ক নিয়ে মা-ছেলের মধ্যে প্রায়ই বচসা হত। এমনকী, ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল । অভিযোগ, সেই বিবাদের পর বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়েছিলেন মুথুরাজ। সেই সময় কাঠের একটি লাঠি নিয়ে তাঁর কাছে যান শিবাম্মা। ঘুমন্ত ছেলের মাথায় আঘাত করেন তিনি। গুরুতর আহত হয়ে মৃত্যু হয় মুথুরাজের।

ছেলের মৃত্যুর খবর সামনে আসতেই কান্নাকাটি শুরু করেন শিবাম্মা। অজ্ঞাতপরিচয় কেউ তাঁর ছেলেকে খুন করেছে বলে দাবি করেন তিনি। কিন্তু তাঁর বক্তব্যে পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি তদন্তকারীরা। এরপরই ঘটনার তদন্তে নামে তুমাকুরু গ্রামীণ থানার পুলিশ। আশপাশের CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই তদন্তে আসে নতুন মোড়। পুলিশের হাতে আসা ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণের সূত্র ধরে শিবাম্মার ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত খুনের অভিযোগে ধৃত শিবাম্মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার আরও বিস্তারিত তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম