ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘জোড়া ফুল তুমি কার’, এই প্রশ্নের উত্তর আজও অধরা রয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়  নাকি  ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীক ও দলের স্বত্ব কার হাতে থাকবে, সেই উত্তর মেলার কথা ছিল আজ শুক্রবার (২৭ নভেম্বর)। এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দরবারে দীর্ঘক্ষণ ধরে চলে দুই শিবিরের বক্তব্য শোনার পর্ব। কিন্তু তাতেও মেলেনি চূড়ান্ত সমাধান সূত্র। বরং নতুন করে নথি জমা দেওয়ার সুযোগ এবং পালটা হলফনামার সময়সীমা বেঁধে দিয়ে আরও তিন সপ্তাহের জন্য সময় দিল নির্বাচন কমিশন। ফলে জোড়াফুলের প্রতীক ও দলের প্রকৃত স্বত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।

শুক্রবার নির্বাচন কমিশনের শুনানিতে মুখোমুখি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। দু’পক্ষই নিজেদের দাবি ও যুক্তির স্বপক্ষে বক্তব্য পেশ করে। ঋতব্রত শিবিরের তরফে অতিরিক্ত নথি জমা দেওয়ার আবেদন জানানো হলে তাতে আপত্তি তোলে মমতা শিবির। দীর্ঘ শুনানির পর কমিশন জানিয়ে দেয়, ঋতব্রত গোষ্ঠীকে আগামী ১৪ দিনের মধ্যে হলফনামা জমা দিতে হবে। এরপর পরবর্তী সাত দিনের মধ্যে নিজেদের পালটা হলফনামা জমা দিতে পারবে কালীঘাট শিবির। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে শুনানিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের হয়ে হাজির ছিলেন ঋতব্রত-সহ তাঁদের আইনজীবীরা।

আরও পড়ুন:  জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট 

শুনানি শেষে প্রথমে সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ঋতব্রত শিবির মূল আবেদনের বাইরে গিয়ে নতুনভাবে মামলা সাজানোর চেষ্টা করছে। সেই কারণেই অতিরিক্ত নথি জমা দেওয়ার আবেদনের বিরোধিতা করেছেন তাঁরা। কল্যাণের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পালটা হলফনামা জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত। লিখিত বক্তব্য জমা দেওয়া এবং মামলার আনুষ্ঠানিক জবাব দেওয়া এক বিষয় নয় বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ঋতব্রত শিবিরের বক্তব্যের জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তৃণমূলের এই সাংসদ। অন্যদিকে, কল্যাণের বক্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কমিশনে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ার কারণ ইতিমধ্যেই জানানো হয়েছে। একাধিক বিধায়ককে ভয় দেখিয়ে এবং ভুল বুঝিয়ে নথিতে সই করানো হয়েছিল বলে অভিযোগ তাঁদের।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?