প্যাডেল ছাড়া সূর্যের আলোতেই চলবে সাইকেল, অভিনব আবিষ্কার নদীয়ার চন্দন বিশ্বাসের

এভাবেই রোজ ১০ কিলোমিটার যাতায়াত করেন তিনি। তাঁর আবিষ্কৃত সাইকেলে যাওয়া যায় প্রায় ৫০ কিলোমিটার। গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৫ কিলোমিটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইকেল চালাতে আর প্যাডেল (PEDAL) করার দরকার হবে না। সূর্যের আলোতেই (SUN BEAM) চলবে সাইকেল। এমনই অভিনব আবিষ্কার করেছেন নদীয়ার বাসিন্দা চন্দন বিশ্বাস। এভাবেই রোজ দশ কিলোমিটার যাতায়াত করেন তিনি। তাঁর নয়া আবিষ্কারে বিস্মিত এলাকাবাসী।

করিমপুরের কেচুয়াডাঙার বাসিন্দা তিনি। তিনি জানিয়েছেন, সূর্যের আলোতেই চলবে সাইকেল (CYCLE)। এভাবেই রোজ ১০ কিলোমিটার যাতায়াত করেন তিনি। বাড়ি আর কর্মক্ষেত্রে এই সাইকেলেই চলে যাতায়াত। উল্লেখ্য, তিনি রেজিস্ট্রি অফিসে কপিরাইটারের কাজ করেন। তিনি জানিয়েছেন, এই সাইকেলের জন্য প্রয়োজন নেই নিয়মিত ইলেক্ট্রিক চার্জ দেওয়ার বা জ্বালানির। ফলে সাশ্রয় হবে ভালই। রয়েছে সোলার প্যানেল। ফলে সূর্যের আলো থেকেই চলবে সাইকেল আর করতেও হবে না প্যাডেল। নয়া আবিষ্কারের এই সাইকেল দেখতে সাধারণ সাইকেলের মতই। পেট্রল- ডিজেলের মূল্যবৃদ্ধির বাজারে এর আগে তিনি তৈরি করেছিলেন ব্যাটারি চালিত সাইকেল। তবে চার্জ দেওয়ার ঝামেলা ছিল। আর চার্জ শেষ হলে করতে হত প্যাডেল। তাই সাইকেল তৈরি করলেন সোলার সিস্টেমের।

তিনি জানিয়েছেন, সাইকেল চললে সূর্যের আলোয় চার্জ (SOLAR SYSTEM) হয়ে যায়। সাইকেলের মাথায় থাকে ছাদ। তাই রোদ বা বৃষ্টি গায়ে লাগে না। সাইকেলের ছাদেই রয়েছে সোলার সিস্টেম। আরও জানান, এই সাইকেল তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। তাঁর আবিষ্কৃত সাইকেলে যাওয়া যায় প্রায় ৫০ কিলোমিটার। গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৫ কিলোমিটার। তাঁর স্ত্রী প্রণতি বিশ্বাস জানিয়েছেন, তাঁর স্বামীর আবিষ্কারে তিনি গর্বিত। পরিবেশ বান্ধব এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন স্থানীয়রা। তিনি জানিয়েছেন, আপাতত বাড়িতে পড়ে আছে একটি বাইক। সেই বাইককে তিনি দিতে চান হেলিকপ্টারের আদল।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের