গ্রেফতারি থেকে বাঁচতে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ নূপুর শর্মা

দেশজুড়ে দায়ের হওয়া সব এফআইআর একত্রিত করে দিল্লিতে স্থানান্তরের আবেদন করা হয়েছে ওই আর্জিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পয়গম্বর হজরত মহম্মদকে (Prophet Hazrat Mohammed) নিয়ে কটূক্তির দায়ে মাথার উপরে ঝুলছে গ্রেফতারির খাঁড়া। যাতে সেই গ্রেফতারি এড়ানো যায় সেই কারণে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন বিজেপির নিলম্বিত মুখপাত্র (Bjp’s Suspended Spokesperson) নূপুর শর্মা (Nupur Sharma)। আজ সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন করে আর্জি জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নয়টি মামলায় গ্রেফতারির উপরে স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি দেশজুড়ে দায়ের হওয়া সব এফআইআর একত্রিত করে দিল্লিতে স্থানান্তরের আবেদন করা হয়েছে ওই আর্জিতে।

গত জুন মাসে হিন্দুত্ববাদের ধব্জাধারী একটি বৈদ্যুতিন টিভি চ্যানেলের আলোচনাসভায় পয়গম্বর হযরত মহম্মদকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা। তাঁর ওই মন্তব্য নিয়ে গোটা দেশেই অশান্তির আগুন জ্বলে ওঠে। পথে নেমে বিক্ষোভ দেখায় মুসলিম সম্প্রদায়। এমনকী কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশের পক্ষ থেকেও ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা সহ একাধিক রাজ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হয় বিজেপির নিলম্বিত মুখপাত্রকে। কিন্তু নিরাপত্তার দোহাই পেড়ে সেই তলব এড়িয়ে যান হিন্দুত্বের নয়া পোস্টার গার্ল। বার বার তলব এড়ানোর জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে নূপুরের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়।

চলতি মাসের শুরুতেই গ্রেফতারির হাত থেকে বাঁচতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির নিলম্বিত মুখপাত্র। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জে বি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চ নূপুরের আর্জি খারিজ করে দিয়েছিল। শুধু তাই নয়, দেশে অশান্তির আগুন লাগানোর জন্য তুলোধনা করেছিলেন হিন্দুত্বের নয়া পোস্টার গার্লকে। এমনকী টিভির সামনে গিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেছিলেন বিচারপতিরা।

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র