তুলোধনা করা বিচারপতিরাই মঙ্গলবারে শুনবেন নূপুর শর্মার রক্ষাকবচের আর্জি

ফলে ওই শুনানিতে কী হয়, তার দিকে তাকিয়ে আইনজীবী মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি মাসের প্রথম দিনে শীর্ষ আদালতের (Supreme Court) যে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ দেশে অশান্তির জন্য নূপুর শর্মাকে (Nupur Sharma) কাঠগড়ায় তুলেছিলেন, সেই বিচারপতি জেবি পাদরিওয়ালা (Justice J B Padriwala) ও বিচারপতি সূর্যকান্তের (Justice Surya Kant) ডিভিশন বেঞ্চই আগামিকাল মঙ্গলবার বিজেপির নিলম্বিত মুখপাত্রের (Bjp’s Suspended Spokesperson) রক্ষাকবচের আর্জি শুনবেন। সোমবার রাতে সুপ্রিম কোর্টের দৈনিক শুনানির যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিচারপতি জেবি পাদরিওয়ালা (Justice J B Padriwala) ও বিচারপতি সূর্যকান্তের (Justice Surya Kant) ডিভিশন বেঞ্চেই মামলার শুনানি ফেলা হয়েছে। ফলে ওই শুনানিতে কী হয়, তার দিকে তাকিয়ে আইনজীবী মহল।

গত জুনে এক বেসরকারি টিভি চ্যানেলের আলোচনাসভায় পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মা। ওই কটূক্তি নিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হয় একাধিক এফআইআর। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর যাতে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়, সেই সংক্রান্ত আবেদন জানিয়েছিলেন নুপূর শর্মা। গত পয়লা জুলাই সেই আবেদনের শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি জেবি পাদরিওথয়ালা ও বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। শুনানি চলাকালীন নিলম্বিত বিজেপি নেত্রীর আইনজীবী অভিযোগ করেন, ‘নুপূর শর্মা ক্রমাগত হুমকির মুখে পড়ছেন।’ ওই অভিযোগ শুনে বিচারপতি সূর্যকান্ত তীব্র তিরস্কার করে বলেন, ‘আমরা ওই বিতর্ক দেখেছি। তিনি (নূপুর শর্মা) নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। এটা লজ্জার। গোটা দেশের কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত। উনি হুমকি পাচ্ছেন? নাকি উনি নিরাপত্তার ক্ষেত্রে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছেন? দেশে যা ঘটছে, উদয়পুরে যে ঘটনা ঘটেছে তার জন্য এই মহিলা একাই দায়ী।’ নূপুরের আর্জিও খারিজ করে দিয়েছিলেন বিচারপতিরা। 

আর ওই কড়া কথা শোনানোর জন্য গেরুয়া শিবিরের নিশানার মুখে পড়তে হয়েছে বিচারপতি জে বি পাদরিওয়ালা ও বিচারপতি সূর্যকান্তকে। বিজেপিপন্থী হিসেবে পরিচিত দেশের বিভিন্ন আদালতের বেশ কয়েকজন প্রাক্তন বিচারপতি ও আমলাও বিচারপতিদের মন্তব্যের সমালোচনা করেছিলেন।

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের