আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেঘভাঙা বৃষ্টি: উত্তরাখণ্ড, কেদারনাথে আটকে বহু বাঙালি পর্যটক

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডে টানা বৃষ্টি এবং ধসের জেরে আটকে বহু পর্যটক। এরমধ্যে বাঙালি পর্যটকও আছেন বলে জানা যাচ্ছে। সোমবার মেঘভাঙা বৃষ্টি ও ধসে জেরবার উত্তরাখণ্ডের একটি বড় অংশ। এর জেরে বিখ্যাত পর্যটন কেন্দ্র নৈনিতাল এবং কেদারনাথের রাস্তা বন্ধ। কেদারনাথের বহু এলাকায় জল জমে গিয়েছে। সেখানে বেড়াতে গিয়ে ধসে আটকে পড়েছেন হুগলির চুঁচুড়ার বেশ কয়েকজন পর্যটক। অপরদিকে নৈনিতাল থেকে ফেরার পথে আটকে পড়েছেন হাওড়া, হুগলি, কলকাতা থেকে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন ১৪ জন বাঙালি পর্যটক। পাশাপাশি রাজ্য়ের অন্যান্য প্রান্ত থেকেও উত্তরাখণ্ডে আটকে পড়া পর্যটকদের খবর আসছে।

চুঁচুড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চুমকি রায় পরিবার নিয়ে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন। সেখানে প্রবল বৃষ্টির জেরে তাঁরা দুদিন ধরে আটকে। তিনি কোনও রকমে বাড়িতে খবর পাঠাতে পেরেছেন। তাঁর দাবি, পানীয় জলটুকু পাওয়া যাচ্ছে না। এবং স্থানীয় প্রশাসনের কোনও সহযোগিতাও পাচ্ছেনা তাঁরা। জানা যাচ্ছে, এই মুহুর্তে কেদারনাথে আটকা পড়ে আছেন প্রায় দেড় হাজার পর্যটক। অপরদিকে কলকাতা ও হাওড়ার কয়েকটি পরিবার নৈনিতালের কাছে আটকা পড়েছেন। সোমবার রাতেই কাঠগোদাম থেকে তাঁদের ট্রেন ধরার কথা ছিল। সেইমতো নৈনিতাল থেকে রওনা হয়েছিলেন ১৪ জনের ওই দলটি। কিন্তু পথেই ধস নামে। ফলে মাঝপথেই আটকে পড়েছেন ওই ১৪ জন বাঙালি পর্যটক। যার মধ্যেই অধিকাংশই হাওড়ার কোনার বাসিন্দা। শেষ খবর পাওয়া গিয়েছে মাঝপথে তাঁদের গাড়ি আটকে পড়ায় স্থানীয় একজনের বাড়িতে কোনও রকমে আশ্রয় মিলেছে ওই পর্যটকদের।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ