দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল আসছে মানেই বাজারে নানা ধরনের শাক-সবজির সমাহার। আর এই মরশুমে পাতে শাক না থাকলে যেন খাওয়াটাই ঠিক জমে না। তবে রোজ এক ধরনের শাক খেতে খেতে অনেকেরই অরুচি চলে আসে। তাই স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মেথি শাক দিয়ে মুগ ডাল। মেথি শাকের হালকা তিতকুটে স্বাদের সঙ্গে সবুজ মুগ ডালের মেলবন্ধন এই পদকে করে তুলবে আরও সুস্বাদু। তার উপর ঘি, জিরে, হিং আর মশলার সুগন্ধ খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে। গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রইল সহজ রেসিপি।

উপকরণ

মেথি শাক: ১ আঁটি (কুচানো)

সবুজ মুগ ডাল (ছালসহ): আধ কাপ 

পেঁয়াজ কুচি: ১টি মাঝারি

টমেটো কুচি: ১টি

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা কুচি: ২-৩টি

শুকনো লঙ্কা: ২টো

জিরে: ১ চা চামচ 

হিং:  এক চিমটি

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ 

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১/২ চা চামচ 

ঘি: ৩ টেবিল চামচ

নুন ও চিনি: স্বাদমতো

পদ্ধতি: 

প্রথমে মেথি শাকের পাতাগুলি বেছে ভাল করে ধুয়ে নিন। এরপর সামান্য জল দিয়ে শাকটি মিক্সিতে বেটে নিন। অন্যদিকে, কুকারে তিন কাপ জল গরম করে তাতে ছালসহ সবুজ মুগ ডাল দিন। দুটি সিটি দিয়ে হালকা সেদ্ধ করে নিন। তারপর কুকার খুলে ডালের মধ্যে আগে থেকে বেটে রাখা মেথি শাক দিয়ে দিন। এবার ডাল ও শাক একসঙ্গে ৫ মিনিট ভালভাবে ফুটিয়ে নামিয়ে রাখুন। এবার  একটি কড়াইয়ে ঘি  গরম করুন। তাতে শুকনো লাল লঙ্কা দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। ওই ঘিয়ের মধ্যেই জিরে ও হিং ফোড়ন দিন। এরপর আদা-রসুন বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ৫ মিনিট ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে আরও  ৩ মিনিট মশলা কষিয়ে নিন।  টমেটো গলে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এই মশলার উপরেই ঢেলে দিন মেথি শাক ও মুগ ডালের মিশ্রণ। যোগ করুন প্রয়োজনমতো নুন ও চিনি। এবার সবটা ৫ মিনিট ফুটিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে  উপরে ভেজে রাখা শুকনো লঙ্কা ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।  ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু মেথি শাক দিয়ে মুগ ডাল। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন এই পদ।   

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে