‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারেও সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (৮ নভেম্বর) ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোর  উৎসবে সামিল হওয়ার পাশাপাশি এই উৎসবকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে হওয়া কয়েক দশকের দীর্ঘ যুদ্ধে ভারত জয়লাভ করেছে।  নকশাল আতঙ্কের অবসান হয়েছে। একসময় যে বস্তারের ঘন জঙ্গলে ছিল মাওবাদীদের দাপট, আজ সেখানেই উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে মানুষ।  

সেনা-জওয়ানদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী  বলেন, ‘এটাই প্রথম দীপাবলি, যখন দেশের প্রতিটি জেলা নকশালবাদের প্রভাব থেকে মুক্ত। একসময় নকশাল আতঙ্কে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই ভয় কাটিয়ে আজ কোটি কোটি দেশবাসী নতুন আশার আলো দেখতে পাচ্ছেন।’ এই সাফল্যের পিছনে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের অবদান অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি।  এদিন, বস্তারের অতীতের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, একসময় এই অঞ্চল নকশাল সমস্যায় জর্জরিত ছিল। কিন্তু নিরাপত্তাকর্মীদের আত্মত্যাগ, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন সেখানে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়েছে। তাঁর কথায়, জওয়ানরা শুধু দেশের নিরাপত্তাই নিশ্চিত করেননি, বস্তারের মানুষের জীবনেও শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত করেছেন। দীপাবলিতে নিরাপত্তাকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়ে মোদি বলেন, তাঁরা প্রত্যেকেই পরিবারের সদস্যের মতো। তাঁদের আত্মত্যাগ, নিষ্ঠা এবং দেশের প্রতি অটুট দায়িত্ববোধকে সম্মান জানাতেই তিনি বস্তারে দীপাবলি উদ্‌যাপন করতে এসেছেন।

আরও পড়ুন: তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতি বছর দেশের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের রীতি বজায় রেখেছেন নরেন্দ্র মোদি। কখনও সিয়াচেন, কখনও কার্গিল, আবার কখনও সীমান্তবর্তী এলাকায় গিয়ে জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি। ২০২৬ সালে সেই তালিকায় যুক্ত হল ছত্তিশগড়ের বস্তার।     

 

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪