যানজটের যন্ত্রণা থেকে মুক্তি, ১৬ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু মেট্রো রেল পরিষেবা

প্রথম ধাপে অবশ্য রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে মিলল সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হতে চলেছে আগামী ১৬ ডিসেম্বর। ওই দিন থেকে ঢাকায় শুরু হচ্ছে মেট্রো রেল পরিষেবা (Metro Rail Service)। প্রথম ধাপে অবশ্য রাজধানীর উত্তরা (Uttara) থেকে আগারগাঁও (Agargaon) পর্যন্ত চলবে ট্রেন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও 9Bangladesh Prime Minister Sk. Hasina)।

ঢাকায় গত কয়েক বছর ধরে যানজট সাধারণ মানুষের সহ্যসীমার বাইরে চলে গিয়েছে। সকাল এবং সন্ধ্যায় অফিস টাইমে অফিসযাত্রীদের অফিসে যেতে এবং বাড়িতে ফিরতে চরম দুর্ভোগে পড়তে হয়। ওই দুর্ভোগ থেকে মুক্তি দিতেই রাজধানীতে মেট্রো রেল পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো রেল। মোট যাত্রাপথ ২১ দশমিক ২৬ কিলোমিটার। খরচ হচ্ছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা। ইতিমধ্যেই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন পাতার কাজ শেষ হয়েছে।

এদিন একনেকের বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের জানান, ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পযর্ন্ত মেট্রোরেল চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি স্টেশনে পার্কিং স্পেস এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করার নির্দেশ দিয়েছেন।

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ