পদ্মা সেতু পরিদর্শন করতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ হাসিনার, সাক্ষাৎ হতে পারে দু’জনের

মুজিবর কন্যা লিখেছেন, পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের (INDIA) আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের গর্বের সেতু পদ্মা সেতু। সম্প্রতি উদ্বোধন হয়েছে এই সেতুর। তা পরিদর্শন করার জন্য পশ্চিমবঙ্গের (WEST BENGAL) মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE) আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের (BANGLADESH) প্রধানমন্ত্রী (PM) শেখ হাসিনা (SEKH HASINA)। চিঠিতে মমতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

চিঠিতে লেখা রয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুবিধা মত সময়ে বাংলাদেশে সফরে এসে পদ্মা সেতু (PADMA SETU) পরিদর্শন করুন তিনি। সেই সঙ্গেই লেখা, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন নয়া দিল্লি সফরে। সেই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। আরও লেখা রয়েছে, বাংলাদেশের মানুষ ও পশ্চিমবঙ্গের জনগণ একাত্ম।

মুজিবর কন্যা লিখেছেন, পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের (INDIA) আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে। বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার এই সেতু বলেও চিঠিতে লিখেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২০২০ সালে ভারত ও বাংলাদেশ গোলাপী টেস্ট উপলক্ষ্যে ইডেন গার্ডেনে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বাংলা দেশের প্রধানমন্ত্রীকে দেখা যায় একসঙ্গে। দুজনের বৈঠক হয়েছিল দীর্ঘক্ষণ। সম্প্রতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিবারের মত আম উপহার পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। মুজিবর কন্যাও বাংলাদেশের আম উপহার পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই