জানেন কী, একবার রান্নাঘরে ঘুমোতে দেখে সঞ্জীবকে সঠিক পারিশ্রমিক দিতে চাননি প্রযোজক

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৬৫ সালে বলিউড চলচ্চিত্র ‘নিশান’ এ প্রধান ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন কিংবদন্তী অভিনেতা সঞ্জীব কুমার (Sanjeev Kumar )। খুব অল্প বয়সেই এই নায়ক প্রয়াত হয়েছেন। তাঁর জীবনী সব ‘সঞ্জীব কুমার:দ্য অ্যাক্টর উই অল লাভড’ বইতে উল্লেখ রয়েছে। আর এই বইতে প্রয়াত অভিনেতার ভারতীয় সিনেমার প্রতি কতটা অবদান ছিল সেইসব বিশদে উল্লেখ রয়েছে। সঙ্গে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে তাঁর সংগ্রামের প্রাথমিক দিনগুলির কথাও। জানা যায়, তাঁর জীবনের একটি পর্বে, তাঁর সঙ্গে একজন বিখ্যাত প্রযোজকের সঙ্গে দেখা হয়েছিল। যিনি তাঁকে রান্নাঘরে ঘুমোতে দেখে সঠিক পারিশ্রমিক দিতে নারাজ ছিলেন।

১৯৮০ সালের জুলাই মাসে একটি সাংবাদিক সাক্ষাৎকারে সঞ্জীব কুমার বলেছিলেন, তাঁর প্রথম ছবি নিশান মুক্তি পাওয়ার পরেও তিনি গণমাধ্যমে যাতায়াত করতেন। এমনই একবার একটি বাসে যাত্রার সময়, ওই বাসে একজন প্রযোজক সঞ্জীবকে দেখেই তাঁকে তাঁর ছবির নায়ক হিসাবে চিহ্নিত করেন। এরপর তিনি জানিয়েছিলেন, ওই বাসে করে তিনি যখন গ্রান্ট রোডে নামলেন, তখন প্রযোজক তাঁর পিছনে ছুটে গিয়ে তাঁকে বললেন, তিনি একটি ফিল্ম শুরু করবেন, সেই বিষয়ে তিনি সঞ্জীবের সঙ্গে কিছু আলোচনা করতে চান। প্রযোজক তখন সঞ্জীবের বাসভবনের ঠিকানা নিয়ে নেয়। এর পরের দিন, সঞ্জীবের বাসভবনে গিয়ে প্রযোজক দেখেন সঞ্জীব রান্নাঘরে ঘুমোচ্ছেন। সঞ্জীব তখন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে তাঁর অতিথির জন্য চায়ের ব্যবস্থা করেন। পরবর্তী আলোচনা চলাকালীন, প্রযোজক সঞ্জীবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি নিশান চলচ্চিত্রের জন্য কত টাকা পেয়েছিলেন?

তখন সঞ্জীব বলেন ২৫, ০০০ টাকা। তবে প্রযোজক অবাক হয়ে সঞ্জীবকে বললেন, “কিন্তু আমি তোমাকে মাত্র ১০,০০০ টাকা দিতে পারি।” তখন সঞ্জীব বলেন, ‘আমি জানতাম আপনি যখন আমাকে বাসে দেখেছিলেন তখনই আমাকে ৫ হাজার টাকা এবং যখন দেখেছিলেন আমি বাড়ির রান্নাঘরে ঘুমোচ্ছি তখনই আরো ৫ হাজার টাকা যোগ করে আমাকে ১০ হাজার দেওয়ার পরিকল্পনা করে ফেলেছিলেন। তাই না, আমি এতটাও ছোট্ট নি। আমার দাম এখনও ২৫,০০০ টাকা।” তবে পরে ওই প্রযোজক তাঁকে ২৫, ০০০ টাকার চুক্তিতেই সাক্ষর করিয়েছিলেন। প্রায় ২৫ বছরের ফিল্মি কেরিয়ারে অভিনেতা সঞ্জীব কুমার বলিউডকে একাধিক ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন।

যার মধ্যে উল্লেখযোগ্য, ‘ইয়েহি হ্যায় জিন্দেগি’, ‘রাম তেরে কিতনে নাম’, ‘কাতিল’, শিকারসহ একাধিক সুপারহিট চলচ্চিত্র। এমনকী দুর্দান্ত অভিনয়ের জন্যে সঞ্জীব কুমার জীবদ্দশায় বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন। ১৯৭০ সালের চলচ্চিত্র দস্তক এবং ১৯৭২ সালের আরেকটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ১৯৮৫ সালের ৬ নভেম্বরে অনেক অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জীব কুমার।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে