অর্থনৈতিক মন্দার পদধ্বনি, তবুও লাখ টাকার আইক্রিম চেখে দেখতে ঢাকায় হুড়োহুড়ি

ওই মহার্ঘ আইসক্রিম সরবরাহ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজধানীর একটি বিখ্যাত হোটেল কর্তৃপক্ষকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আইসক্রিম অনেকের কাছেই লোভনীয় খাদ্যদ্রব্য। কিন্তু সেই লোভনীয় আইসক্রিমের দাম কত হতে পারে বলুন তো? অনেকেই যে জবাব দেবেন, তা ভুল হবে। কেননা, ঢাকার একটি হোটেলে সোনায় মোড়া আইসক্রিম বিক্রি হচ্ছে লাখ টাকায়! না ভুল শোনেননি, ঠিক শুনেছেন। এক লাখ টাকা। আর অর্থনৈতিক মন্দার মধ্যে সেই আইসক্রিম চেখে দেখার লোকের অভাব হয়নি। ফলে ওই মহার্ঘ আইসক্রিম সরবরাহ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রাজধানীর একটি বিখ্যাত হোটেল কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত ফেসবুকে বিশেষ পোস্ট দিয়ে সোনায় মোড়া আইসক্রিমের অর্ডার নেওয়া বন্ধের কথা জানানো হয়েছে।

রাজধানী ঢাকার পাঁচতারা হোটেলগুলির মধ্যে অন্যতম হল ‘হোটেল সারিনা’ (Hotel Sarina)। গত রবিবার ১৯ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে দুবাই থেকে ২৪ ক্যারেটের খাওয়ারযোগ্য সোনায় তৈরি এই আইসক্রিম এনেছে হোটেল কর্তৃপক্ষ। নিজস্ব ফেসবুক পোস্টে (Facebook Post) ওই সোনার আইসক্রিমের ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে লেখা হয়, ‘ঢাকার সবচেয়ে দামি আইসক্রিম পাওয়া যাচ্ছে ৯৯,৯৯৯ টাকায়!’ সঙ্গে সঙ্গেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। দেশ যখন অর্থনৈতিক মন্দার মুখে তখন লাখ টাকার আইসক্রিম বাজারজাত করা নিয়ে অনেক নেটা নাগরিক কটাক্ষও ছুড়ে দেন। যদিও ওই টিপ্পনি সত্বেও প্রচুর পরিমাণ অর্ডার জমা পড়ে।

হোটেল সারিনার (Hotel Sarina) মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মেহরান হোসেন (Sayeed Mehran Hossain) লাখ টাকার আইসক্রিম নিয়ে মানুষের উ‍ৎসাহে যথেষ্টই উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘ভাবতেই পারিনি এত সাড়া পাব। ভাবিনি একদিনেই এত অর্ডার আসবে, যে অফারটি বন্ধই করে দিতে হবে। আমরা অভিভূত!’ আইসক্রিম তৈরিতে দুবাই থেকে আনা ‘সোনালী পাতা’ বা ‘গোল্ড লিফ’ পাওয়া যাচ্ছে না বলে নতুন করে অর্ডার নিতে পারছেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন মেহরান।

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়