ক্রিকেটারদের সঙ্গে যাবেন তাঁদের গিন্নিরা, বোর্ডের বিমান খরচ প্রায় সাড়ে তিনকোটি

ভাড়া করতে হয়েছিল চার্টার্ড বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইংল্যান্ড (England) সফর শেষ করে ভারতীয় দল পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা খেলবে তিনটি একদিনের ম্যাচ (one day Match) । রয়েছে টি-টোয়েন্টি। একদিনের প্রথম ম্যাচ কাল, ২২ জুলাই থেকে। আর টি-টোয়েন্টি শুরু ২৯ জুলাই থেকে। খুব কম সময়ের মধ্যে তৈরি করা হয়েছে এই সফর সূচি। আর ইংল্যান্ড (England ) থেকে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) পৌঁছতে বোর্ডের খরচ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। বুক করা হয়েছিল একটি চার্টার্ড বিমান (chartered flight ) । স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার বিবাহিত। তারা ওয়েস্টইন্ডিজ গিয়েছিলেন। এবার বউদের তো টেমস নদীর ধারে ফেলে রেখে আসা যায় না। তাই,বাধ্য হয়ে বিসিসিআইকে ভাড়া করতে হয় একটি চার্টার্ড বিমান।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের (BCCI) এক পদস্থকর্তা জানিয়েছেন, ‘ম্যানচেস্টার থেকে ভারতীয় দলের পোর্ট অব স্পেনে যেতে বিমানের খরচ হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। ভাড়া করতে হয়েছিল একটি চার্টার্ড বিমান। এর কারণ করোনা নয়। বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে ছিলেন তাদের স্ত্রী (Wives) । ছিল সাপোর্ট স্টাফ। কোনও বিমান সংস্থা সাধারভাবে এত টিকিট বিক্রি করে না। শুধু ক্রিকেটারের সংখ্যা ১৬। এছাড়া রয়েছে সাপোর্ট স্টাফ (Support staff) । ছিলেন কোচ রাহুল দ্রাবিড়। ফলে, চার্টার্ড বিমান (chartered flight ) ছাড়া অন্য কোনও রাস্তা আর বোর্ডের কাছে ছিল না।সাধারণ বিমানের খরচ হত খুব বেশি হলে দুই কোটি টাকা। আর একসঙ্গে এতজনকে নিয়ে যাওয়ায় অতির্রিক্ত আরও দেড় কোটি টাকা দিতে হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়