বিষ্ণুপুরে নার্সিংহোমে অগ্নিকাণ্ড, ৩ তলা থেকে ঝাঁপ রাঁধুনির

রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে। আতঙ্কে তিন তলা থেকে ঝাঁপ রাঁধুনির।

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘরে রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে। আর সেই আতঙ্কে তিন তলার ওপর থেকে ঝাঁপ দেন রান্নাঘরের এক কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তিন তলা থেকে ঝাঁপ দেওয়া ওই রাঁধুনির বড় কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের বেসরকারি এক নার্সিংহোমে শুক্রবার সকালে রান্না করছিলেন কর্মীরা। বিষ্ণুপুর শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন এলাকায় ওই নার্সিংহোমটি। তার তিন তলায় রয়েছে রান্নাঘর। শুক্রবার সকালে ওই রান্নাঘরে রান্না করছিলেন ওই নার্সিংহোমের রাঁধুনি। তিনি রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। অগ্নিকাণ্ডের পর আতঙ্কে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন ওই মহিলা রাঁধুনি। এরপর প্রাণ বাঁচাতে তিন তলার বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি। তিন তলা থেকে নীচে ঝাঁপ দেন ওই মহিলা। জানা গিয়েছে ওই রাঁধুনির বড়সড় কোনও ক্ষতি হয়নি। কারণ তিনি ঝাঁপ দিতেই ধরে ফেলেন সেখানে উপস্থিত থাকা লোকজন।

অন্যদিকে, নার্সিংহোমে আগুন লেগেছে এই খবর ছড়িয়ে পড়তে আতঙ্কে বেড ছেড়ে বেরিয়ে আসেন অন্যান্য রোগীরা। তাঁদের সঙ্গে রোগীর পরিবারের মধ্যে তৈরি হয় ব্যাপক আতঙ্ক। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলকর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা