যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana Verification)  নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে প্রকল্পের আবেদনপত্র ও নথি যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৩০ অগস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই বহু মহিলা এই প্রকল্পের (Annapurna Yojana Verification) সুবিধা পেয়েছেন। তবে যাঁদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাঁদেরও নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য আবেদনকারীদের প্রত্যেকেই মাসিক আর্থিক সহায়তা পাবেন বলে তিনি আশ্বাস দেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চালু হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প হল অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana Verification)। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। জুন ও জুলাই মাসে বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। তবে যাঁদের নাম এখনও উপভোক্তা তালিকায় ওঠেনি, তাঁদেরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

এদিন তিনি কৃষকদের জন্যও সুখবর দেন। জানান, কেন্দ্রীয় পিএম কিষাণ প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকবন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হলে চাষের জমি দেখলেই চার হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উপরের সিলিংয়ের জন্য একটি সিস্টেম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি সিকিমে টানেল দুর্ঘটনায় উত্তরবঙ্গের ২২ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে জেলাশাসকের দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ই তিনি অন্নপূর্ণা যোজনা ও কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর