সায়গলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত সায়গল হোসেনকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জামিনের আর্জি খারিজ সায়গল হোসেনের। গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী  সায়গল হোসেনকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। শুক্রবার বিচারক সায়গলকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

শুক্রবার সায়গল হোসেনকে আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয় সায়গল হোসেনকে। আদালতে তাঁর জামিনের আবেদন করেন সায়গলের আইনজীবী। কিন্তু এদিন সিবিআইয়ের তরফে আদালতে কেস ডাইরি জমা দেওয়া হয়নি। পাশাপাশি আদালতে দীর্ঘক্ষণ অনুপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবী। এমনকী তদন্তকারী অফিসারও আদালতে হাজির ছিলেন না এদিন। এই পরিস্থিতিতে বিষয়টি আদালতে বিচারকের নজরে আনেন সায়গলের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা।

শুক্রবার সায়গলের আইনজীবী আদালতে বলেন, মামলার তদন্তে নতুন করে কিছুই পাওয়া যায়নি। কুমির ছানার মতো একই জিনিস বার বার করে দেখানো হচ্ছে। তাঁর আরও বক্তব্য, সিবিআইয়ের তরফে গত তিন দিন আগে দেখানো হয়েছিল, ফ্ল্যাট এবং ব্যাঙ্কের ড্রাফট সংক্রান্ত তথ্য সদ্য তাঁদের হাতে এসেছে। কিন্তু এই তথ্য সঠিক নয়। সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে অনুপস্থিত থাকায় বিচারক এদিন সিবিআই আইনজীবী রাকেশ কুমারকে ফোন করেন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক ওই আইনজীবীকে জানান, সায়গলের আইনজীবীর বক্তব্য। সেই বিষয়ে তাঁর মত চান বিচারক। উত্তরে সিবিআই আইনজীবী জানান, বিগত তিন দিনে নতুন করে কিছু তদন্তে উঠে আসেনি। কিন্তু, যেহেতু সায়গলের নামে প্রচুর পরিমাণ সম্পত্তি পাওয়া গিয়েছে, তাই তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করা হচ্ছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর এদিন সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করে আদালত। তাঁকে ১৪ দিনের জেল ফেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ৫ অগস্ট আবার তাঁকে সিবিআই আদালতে পেশ করা হবে।

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা