অর্পিতার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, স্পষ্ট জানালেন কুণাল

অর্পিতার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানালেন কুণাল ঘোষ। অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার রাতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নাকতলা উদয়ন সঙ্ঘের ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডর অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি বর্তমানে তোলপাড়। শুরু হয়েছে বিতর্ক। এবার সেই ইস্যুতে দলের অবস্থান জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘পরিচিত’ বলে দাবি করেছেন অনেকে। শুক্রবার অর্পিতার বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ উদ্ধার হওয়ার পর এই বিষয়টি নিয়ে এক সংবাদমমাধ্যমে কুণাল ঘোষ জানান, অর্পিতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, ‘যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম জড়াচ্ছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁর ও তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে? দলটা সব নজর রাখছে। যথাসময়ে দল তার বক্তব্য জানাবে। আমরা এখনও পর্যন্ত শুধু ইডির বক্তব্য পেয়েছি।’

উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শুক্রবার রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি অভিযানে নামে। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে টানা ২৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারী আধিকারিকরা। শনিবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করেন গোয়েন্দারা।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন