সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি এবার বেতন বৃদ্ধির নতুন কমিশনের সুবিধা পাওয়ার তালিকায় যুক্ত হলেন শিক্ষা ক্ষেত্রের একাধিক প্রতিষ্ঠানের কর্মীরাও। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় আসবেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশা ছিল। এবার নবান্নের বিজ্ঞপ্তিতে সেই সংশয় অনেকটাই দূর হল। জানানো হয়েছে, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের অন্তর্ভুক্ত হচ্ছেন।

রাজ্যে সরকার পরিবর্তনের পরই সপ্তম বেতন কমিশন চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়েছে। তবে গ্রান্ট-ইন-এইড বা সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীরা এই সুবিধা পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। নবান্নের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। গত অগস্ট মাসে নবান্নে প্রথম বৈঠকে বসেন সপ্তম বেতন কমিশনের প্রতিনিধিরা। ওই বৈঠকে কমিশনের নির্ধারিত কাজের পরিধি বা ‘টার্মস অফ রেফারেন্স’ মেনে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। সরকারি কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধা, বিধিবদ্ধ সংস্থা, নিগম এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাঠামো ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কমিশনের কাজ কীভাবে এগোবে, তার একটি পরিকল্পনাও তৈরি করা হয়।

আরও পড়ুন: সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

কমিশনের কাজকে এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট চালু হয়েছে। সেখানে কর্মীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্মারকলিপি জমা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোলে আগামী জানুয়ারি মাস থেকে সপ্তম পে কমিশন কার্যকর হতে পারে। একনজরে দেখে নিন, কোন ২৫টি বিশ্ববিদ্যালয় সপ্তম পে কমিশনের আওতায় থাকছে:

১. কলকাতা বিশ্ববিদ্যালয়

২. যাদবপুর বিশ্ববিদ্যালয়

৩. বর্ধমান বিশ্ববিদ্যালয়

৪. কল্যাণী বিশ্ববিদ্যালয়

৫. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

৬. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

৭. বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

৮. গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

৯. নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

১০. মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১১. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

১২. পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়

১৩. সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়

১৪. কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

১৫. কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়

১৬. ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়

১৭. বাঁকুড়া বিশ্ববিদ্যালয়

১৮. রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়

১৯. বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়

২০. সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়

২১. ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

২২. বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়

২৩. উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়

২৪. ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস

২৫. আলিয়া বিশ্ববিদ্যালয়

ফলে সপ্তম বেতন কমিশন ঘিরে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, নবান্নের বিজ্ঞপ্তিতে তা অনেকটাই কাটল। এখন নজর কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং চূড়ান্ত সুপারিশ কার্যকরের সময়সীমার দিকে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের