পার্থ’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে  তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেবে বলে জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর শনিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেস আইন এবং আদালতের ওপর পূর্ণ আস্থা রাখে’।  পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন,  ‘নোটবন্দির পর  কী ভাবে এত কালো টাকা বেআইনি টাকাএলো’?

শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ  বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ বিচার ব্যবস্থার ওপর তৃণমূল কংগ্রেসের পূর্ণ আস্থা রয়েছে বলে এদিন জানান কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যও। 

প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। শনিবার সকালে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা করেন। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সেখানে বেশকিছু নথিপত্র উদ্ধার হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে। সেই নথিতে অর্পিতা মুখোপাধ্যায় নামের মডেল অভিনেত্রীর হদিস পান তদন্তকারীরা। এরপর অর্পিতার বাড়িতে হানা দিয়ে ইডির আধিকারিকরা ২১ কোটি ২০ লাখ টাকা উদ্ধার করেন। একইসঙ্গে অর্পিতা মুখোপাধযায়কেও গ্রেফতার করে ইডির আধিকারিকরা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের