স্বামীকে খুন করে রাতভর লাশ পাহারা দিয়ে সকালে থানায় হাজির স্ত্রী

চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রেম করে বিয়ে। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। নিত্য লেগেছিল পারিবারিক কলহ। গত বৃহস্পতিবার তুঙ্গে উঠেছিল ঝগড়া। আর তার জেরেই স্ত্রীর হাতে খুন হতে হল স্বামীকে। শুধু তাই নয়, সারা রাত ধরে স্বামীর মৃতদেহ আগলে রেখে শুক্রবার সকাল পৌনে দশটা নাগাদ থানায় পৌঁছে স্বামীকে খুনের কথা জানান ঘাতক স্ত্রী। ওই কথা শুনে চমকে গিয়েছিলেন থানার কর্তব্যরত আধিকারিক। শেষ পর্যন্ত সম্বি‍ৎ ফিরে ঘাতক স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুরে (Narsingdhi)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন শিবপুরের খড়িয়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল প্রধান (Mofazzal Pradhan) ও ঝুনু বেগম (Jhunu Begum)। প্রথমে দুজনের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি ঝুনুর পরিবার। মেয়েকে অন্যত্র বনিয়ে দিয়েছিলেন ঝুনুর বাবা-মা। কিন্তু বিয়ের মাত্র দুদিনের মাথায় সেই স্বামীকে ছেড়ে প্রেমিক মোফাজ্জলকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন ঝুনু। দুজনের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরেই মোফাজ্জল-ঝুনুর সম্পর্কের অবনতি ঘটে।

গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহ তুঙ্গে ওঠে। স্ত্রীর কাছে টাকা চান মোফাজ্জল। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন ঝুনু। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময়ে শাবল দিয়ে স্ত্রীকে মারতে উদ্যত হন মোফাজ্জল। স্বামীর হাত থেকে সেই শাবল কেড়ে নিয়ে পাল্টা আঘাত করেন ঝুনু। উপর্যুপরি আঘাতে মারা যান মোফাজ্জল। স্বামীকে হত্যার পরে সারারাত লাশ পাহারা দিয়ে শুক্রবার সকাল পৌনে দশটা নাগাদ শিবপুর মডেল থানায় (Shibpur Model Police Station) গিয়ে আত্মসমর্পণ করেন স্ত্রী ঝুনু বেগম।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়