অগস্টেই বঙ্গ সফরে আসছেন শাহ

অগস্ট মাসে বাংলায় ৩ দিনের সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর দিল্লির নর্থ ব্লক সূত্রে। তবে সফরসূচি চূড়ান্ত হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের সময় তিনি ডাক দিয়েছিলেন, ‘আবকে বার ২০০ পার’। কিন্তু বাস্তবে তাঁর দল সেই লক্ষ্যমাত্রার অর্ধেকের ধারেকাছেও ঘেঁষতে পারেনি। শুধু তাই নয়। তারপর থেকে বাংলায় যত নির্বাচন হয়েছে প্রায় ধারাবাহিক ভাবে সেই সব নির্বাচনে দেখা যাচ্ছে বাংলায় জমি হারাচ্ছে তাঁর দল। কোথাও জামানত বাজেয়াপ্ত হচ্ছে তো কোথাও দল তৃতীয় বা চতুর্থ হচ্ছে। সেই সঙ্গে নিত্যদিন দলে দলে নেতা থেকে কর্মীরা ভিন দলের দিকে পা বাড়াচ্ছেন। এদিকে চলতি বছরের শেষেই অনুষ্ঠিত হতে পারে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। আবার বছর দুইয়ের মধ্যেই রয়েছে লোকসভা নির্বাচন(Lokshabha Election)। এই অবস্থায় এখন থেকেই দলকে চাঙ্গা না করে তুললে দল যে ঘুরে দাঁড়িয়ে বিপক্ষ শিবিরকে লড়াই দিতে পারবে না সেটা তিনি বিলক্ষণ জানেন। আর তাই দলকে চাঙ্গা করতেই এবার তিনি আসছেন বঙ্গ সফরে। তিনি অমিত শাহ(Amit Shah)। আগামী অগস্ট মাসে বাংলায় ৩ দিনের সফরে আসতে চলেছেন তিনি। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

বঙ্গ বিজেপি নেতৃত্ব এখন চাইছেন, পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay) কাণ্ডে কিছুটা হলেও অস্বস্তিতে পড়া বাংলার শাসক দলকে এখন রাজ্য রাজনীতিতে কিছুটা চেপে ধরতে। কিন্তু রাজ্যে এখন দলের সেই ক্ষমতা নেই। এমন একটা চাঞ্চল্যকর ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলন করার কার্যত কোনও ক্ষমতাই এখন আর নেই বঙ্গ বিজেপির(Bengal BJP)। কেননা দলের কর্মী থেকে নেতা সিংহভাগই বসে গিয়েছেন। কেউ কেউ দলের থেকে দূরত্ব বাড়িয়েছেন। অনেকেই দল ছেড়েও দিয়েছেন। এই অবস্থায় দলকে ফের চাঙ্গা করার একমাত্র উপায় দলের কেন্দ্রীয় স্তরের কোনও শীর্ষ নেতৃত্বের রাজ্য সফর। সেই সূত্রেই বঙ্গ বিজেপির তরফে দলের দুই নম্বর নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রস্তাব দেওয়া হয়েছিল বঙ্গ সফরে আসার। সূত্রে জানা গিয়েছে, সেই প্রস্তাব গ্রহণ করেছেন শাহ। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে তিনি ৩ দিনের জন্য বাংলা সফরে আসতে পারেন। তবে এই বিষয়ে তাঁর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। বঙ্গ বিজেপির তরফে চেষ্টা করা হচ্ছে এই সফরে শাহ যেন একটি হলেও জনসমাবেশ করেন। সেই সঙ্গে মতুয়া ভোট ব্যাঙ্ক ধরে রাখতে নাগরিক্ত্ব আইন রূপায়ণ নিয়ে প্রয়োজনীয় বার্তা দেন। সেই সঙ্গে যেন আক্রমণ শানেন বাংলার শাসক দলকে। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা