‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গতকাল, শুক্রবার গভীর রাতে সেই হামলা চালানো হয় বলে দাবি মমতা তৃণমূলের তরফে। সেই ঘটনার প্রতিবাদে আজ, শনিবার সকাল থেকে কালীঘাট রোডের উপর বিক্ষোভ দেখাচ্ছে মমতা তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদিও পুরো ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে সাফ জানিয়েছেন শমীক ভট্টাচার্য। আজ, শনিবার রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘উনি বলেছিলেন খেলা হবে। এখন আয়নার সামনে দাঁড়ালে অফসাইডের পতাকা দেখছেন। এই হামলার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। যা হচ্ছে সব ৭৫ আর ২৫ এর ভাগের জন্য।  আমার মনে হয় না কারোর জন্মদিনে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে কোনও লাভ হয়। কিন্তু বিশ্বাস করুন একটা প্রবাদ রয়েছে না, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সেটাই এখন চলছে তৃণমূলে৷’

বিজেপি কোনওভাবেই বিষয়টির সঙ্গে যুক্ত নয়। সেই কথা স্পষ্টভাবে জানিয়েছেন শমীক। বিজেপি সাংসদ রাহুল সিনহার দাবি, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই হামলার পিছনে রয়েছে। তবে বিজেপির কেউ হামলার সঙ্গে জড়িত নয়। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত দেড়টা নাগাদ৷ অভিষেকের কালীঘাট রোডের পটুয়াপাড়া লেনের বাড়ির সামনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর অনুগামীরা। অভিযোগ, ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীরা যখন বাড়ির সামনে বসেছিলেন, তখন বিজেপির কিছু কর্মী পটুয়াপাড়ায় কালী প্রতিমা নিতে এসেছিলেন। সেই সময় ‘চোর চোর’ এবং ‘জয় বাংলা স্লোগান’ ঘিরে উত্তেজনার শুরু । ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বাগবিতন্ডা হাতাহাতি এবং তারপর ইট বৃষ্টি শুরু হয়। ভোর রাত পর্যন্ত দফায় দফায় সেই সংঘর্ষ চলে। কালীঘাট থানার পুলিশ ভোরের দিকে দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অশান্তির ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

আরও পডুন: শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

তবে আজ, শনিবার দুপুরে ফের নতুন করে অশান্তি শুরু হয়েছে অভিষেকের কালীঘাটের বাড়ির বাইরে। ঘটনাস্থলে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের