কালা জাদুর সাহায্যে গর্ভপাত রুখতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা

মামলা দায়ের করেছেন আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি হাইকোর্টে (Delhi High court) দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। মামলার বিষয় গর্ভপাত ঠেকাতে কালা জাদু (Black Magic) ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের। পাশাপাশি মামলায় আর্জি জানানো হয়েছে প্রলোভন দেখিয়ে ধর্মবদলের (forced conversion) ওপর নিষেধাজ্ঞা জারিরও। দায়ের হওয়া মামলায় আবেদনকারী দিল্লি হাইকোর্টকে বলেছে, তারা যেন এই ব্যাপারে কেন্দ্র এবং দিল্লি সরকারকে নির্দেশ দেয়।

দিল্লি হাইকোর্ট (Delhi High court) সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জনস্বার্থ (PIL) মামলাটি দায়ের করেছেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়। দায়ের হওয়া মামলায় তিনি বলেছে, ধর্মবদলের জন্য চাপ দেওয়া বা প্রলোভন দেখিয়ে কাউকে নতুন ধর্ম (religion) গ্রহণে আকৃষ্ট করে তোলা ভারতীয় সংবিধানের ১৪, ১৫, ২১ এবং ২৫ নম্বর ধারাকে লঙ্ঘন করে। পাশাপাশি এর ফলে ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শ লঙ্ঘিত হচ্ছে।

কালা জাদুর প্রসঙ্গে আবেদনকারী (petitioner) জানিয়েছেন, দিল্লি এবং কেন্দ্র সরকার – উভয়েই এই প্রথা রুখতে ব্যর্থ। এই জাদুটোনা শুধুমাত্র কোনও একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের (India) প্রতিটি রাজ্যেই এই কালাজাদুর (Black Magic) রমরমা। অনেকের কাছে এটা অর্থ রোজগারের একটা রাস্তা হয়ে গিয়েছে। গর্ভপাতের ক্ষেত্রে যেমন কালাজাদুর ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ধর্ম বদলেও।এই ধর্মবদল সংশ্লিষ্টে ধর্মের ব্যক্তিকে (person) আঘাত করছে। অবিলম্বে তা বন্ধ করতে দিল্লি হাইকোর্ট (Delhi High court) কেন্দ্র এবং আপ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিক। দিল্লি হাইকোর্ট এই মামলায় আদৌ রায় দেয় কি না, বা মামলা খারিজ করে কি না, সেটাই দেখার।

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ