দূষণের বিরোধিতায় নগ্ন হয়ে প্রতিবাদ শতাধিকের

নবীনদের পাশাপাশি ছিলেন বহু প্রবীণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দূষণ রোধে এক আশ্চর্য প্রতিবাদের সাক্ষী রইল বিশ্ব। ইজরায়েলের পুরুষ ও মহিলা মিলিয়ে ৩০০ জন নগ্ন হয়ে প্রতিবাদ দেখালেন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই অভাবনীয় বিক্ষোভ।

অভিনব এই প্রতিবাদের সাক্ষী ইজরায়েলের আরাদ শহর, গত রবিবার। পরিবেশবন্ধুদের অভিযোগ, পৃথিবী ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। রাষ্ট্রনেতারা তাঁদের দায়িত্ব পালন না করে একে অপরকে দূষছেন। তাঁরা সচেতন ভাবেই অচেতন হয়ে রয়েছেন। তাঁদের দৃষ্টি আকর্ষণ করতেই এই অভিনব কায়দায় প্রতিবাদ কর্মসূচি। সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলে তিন ঘণ্টা।জানা গিয়েছে, ২০১১ সালেও এই ধরনের একটি প্রতিবাদ মিছিল হয়েছিল।

নগ্ন প্রতিবাদ-বিক্ষোভের ছবি তুলেছেন মার্কিন চিত্রগ্রাহক স্পেনসার তুনিক। তাঁর কথায়, রবিবারের এই শান্তিপূর্ণ বিক্ষোভ ২০১১-র বিক্ষোভকেও ছাপিয়ে গিয়েছে।  এবার যেটা সব থেকে বেশি অবাক করেছে, তা হল নবীনদের পাশাপাশি বহু প্রবীণ-প্রবীণারাও রবিবারের মিছিলে অংশ নিয়েছিলেন।

স্পেনসারের কথায়, ইজরায়েল ভ্রমণ মানেই এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা। এখানে আসতেও ভালো লাগে। বিশ্বের বহু রাষ্ট্র ঘুরেছি। কিন্তু ইজরায়েল একমাত্র দেশ যেখানে এই ধরনের প্রতিবাদ চোখে পড়ে। আশা রাখি এই প্রতিবাদ-বিক্ষোভ দেখে বিশ্বের শক্তিধর রাষ্ট্রনেতাদের টনক নড়বে। তাঁরা পরিবেশদূষণ রোধে কড়া পদক্ষেপ করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে রানি এলিজাবেথকে পরিবেশদূষণ রোধে রাষ্ট্রনেতাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তাঁর বক্তব্যের মূল কথা, পরিবেশ গেল গেল বলে রাষ্ট্রনেতারা চিলচিৎকার করেন। কিন্তু এই সংক্রান্ত আলোচনায় তাঁদের মধ্যে অনেকেরই টিকি দেখা যায় না।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার