জিম্বাবোয়ে সফরের আগে বিয়ে করলেন ওপেনার মুনিম শাহরিয়ার

পাত্রী ইফাত কথা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবোয়ে সফরের আগে সাতপাকে বাঁধা পড়লেন ওপেনার মুনিম শাহরিয়ার ( Munim Shahriar)। বাংলাদেশের এই ওপেনার নিজের ফেসবুক পেজে (Face book) বিয়ের কথা জানিয়েছেন। পাশাপাশি খুব কম সময়ের মধ্যে বিয়ের আয়োজন করায় তার পক্ষে অনেককেই আমন্ত্রণ করা সম্ভব হয়নি বলে তিনি আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন।

ফেসবুকের (Face book) পোস্ট অনুসারে, মুনিম শাহরিয়ার বিয়ে করেছেন ময়মনসিংহের (Maimansingha) মেয়ে ইফাত কথার সঙ্গে। ইফাত কথা বর্তমানে ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দুই পক্ষের সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মুনিম। খুব দ্রুতই বিবাহোত্তর সংবর্ধনার অর্থাৎ রিসেপসনের (reception) আয়োজন করবে বলে জানিয়েছেন এই ওপেনার।

ফেসবুকে নিজের বিয়ের খবর দিতে গিয়ে মুনিম শাহরিয়ার ( Munim Shahriar)লিখেছেন,  ‘সবার কাছে দুঃখ প্রকাশ করছি। ২২ জুলাই আমরা বিয়ে ( Married) করেছি। রাতারাতি বিয়ে হয়ে গিয়েছে বলে কাউকে দাওয়াত দিতে পারলাম না। এর জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সামনে একটা অনুষ্ঠান হবে। আমাদের জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করুন।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (Premier league), বিপিএলের ফরচুন বরিশালের হয়ে মাঠে দাপট দেখিয়েছেন মুনিম। ছয় ম্যাচে তাঁর রান ১৭৮। গড় ২৯.৬৬ এবং স্ট্রাইকরেট ১৫২.১৩। গত মার্চে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন ২৪ বছর বয়সী এই উইকেটকিপার (Wicket keeper) বনাম ব্যাটসম্যান।

গত ফেব্রুয়ারিতে স্কোয়াডে ডাক পান মুনিম শাহরিয়ার। বাদ দেওয়া হয় নাজমুল হোসেন এবং উইকেটরক্ষক বনাম ব্যাটসম্যান নুরুল হাসানকে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়