জম্মু-কাশ্মীরে বিনিয়োগ করবে দুবাই

মূলত পরিকাঠামো ক্ষেত্রেই বিনিয়োগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবার জম্মু-কাশ্মীরে বিনিয়োগের সিদ্ধান্ত নিল দুবাই সরকার। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে তাদের এই ব্যাপারে চুক্তি হয়েছে। মূলত পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ওই দেশ। কাশ্মীরে তারা তৈরি করবে শিল্পতালুক, মেডিক্যাল কলেজ, বিশেষ হাসপাতাল, আইটি টাওয়ার ইত্যাদি। দুবাই সরকারের এই সিদ্ধান্তে পাকিস্তানের ঘুম উবেছে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসে পাক মদতের কথা সকলেই জানে। ভারতের বুকে ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসী হামলার নাটের গুরু পাক মদতপুষ্ট এবং আশ্রিত জঙ্গিরা। আর বিশ্ববাসীর নজর ঘোরাতে এবং আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে ইসলামাবাদ কাশ্মীর ইস্যুতে সরব হলেও আন্তর্জাতিক মহল  এই ব্যাপারে সে দেশের পাশে দাঁড়াতে অস্বীকার করে। এমনকী পাকিস্তানের বন্ধু-রাষ্ট্র যারা, তারাও কাশ্মীর ইস্যুতে ওই দেশকে সমর্থন করে না। তাই, বিশ্বমঞ্চে পাকিস্তান কার্যত একা। ফলে, জম্মু-কাশ্মীরে দুবাইয়ের লক্ষ-কোটি টাকা বিনিয়োগের পর সেখানে পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে গেলে বা সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিলে ওই দেশের সঙ্গে দুবাইয়ের মধুর সম্পর্ক যে সাপে-নেউলে হয়ে উঠবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। পাকিস্তানের বহু নাগরিক সে দেশে কর্মরত। ফলে, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করতে দুবাই সরকার দ্বিধা করবে না।

পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আবদুল বাসিত জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে দুবাই সরকারের বিনিয়োগের সিদ্ধান্ত একটি বড়ো পদক্ষেপ। এই বিনিয়োগের ফলে বদলে যাবে সেখানকার তরুণ প্রজন্মের জীবনের গতি প্রকৃতি। সার্বিকভাবে লাভবান হবে ভূস্বর্গ। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার