Loading live market data...
Loading active stocks...
Connecting...

চার দশক পার, এখনও টাটকা অমিতাভের ‘কুলি’র ক্ষত

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪০ বছর আগে আজকের দিনেই বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (AMITABH BACHCHAN) কে ক্লিনিক্যালি মৃত বলে ঘোষণা করা হয়েছিল, যা শুনে গোটা দেশ রীতিমতো আঁতকে উঠেছিল। আজ সেই ভয়ঙ্কর দিনের ৪০ বছর পূর্তি। দেশের এত বড় একজন মানুষের মৃত্যুর খবর গোটা দেশকে রীতিমত লন্ডভন্ড করে দিয়েছিল সেই সময়ে। এই খবর শোনামাত্র দেশ জুড়ে শুরু হয়েছিল বধির নীরবতা পালন।

২৬ জুলাই, ১৯৮২ সালে আজকের দিনেই, দেশের সকল যোগাযোগ মাধ্যম, যেমন-প্রিন্ট, রেডিও (অল ইন্ডিয়া রেডিও), শর্ট-ওয়েভ-এ বিবিসি এবং রাষ্ট্র পরিচালিত দূরদর্শন সবকিছুর মাধ্যমেই এই খবর ছেয়ে গিয়েছিল যে অমিতাভ বচ্চন মারা গিয়েছেন।

সৌজন্যে মনমোহন দেশাইয়ের ফিল্ম কুলি সিনেমার শ্যুটিং করতে গিয়ে চরম আঘাত পান তিনি, এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এবং সেইসময় তাঁর এহেন অবস্থায় অস্ত্রপচার করা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। আর অপারেশনের সময়েই নায়কের মৃত্যু হয়, এমনটাই ঘোষণা করা হয়েছিল সেই সময়। এই ছবি মুক্তি পাওয়ার আগেই খবরে ছিল কুলি।

২৬ জুলাই, ১৯৮২-সালে আদৌ ঠিক কী ঘটেছিল?

অমিতাভ বচ্চন তখন অপরাজেয়, ওয়ান-ম্যান আর্মির মতো ছবি দেওয়া সফল প্রযোজক/পরিচালক মনমোহন দেশাইয়ের ছবি ‘কুলি’ (COOLIE) ছবির শ্যুটিং করছিলেন। আর ঠিক এই তারিখেই অমিতাভের কুলি ছবির শ্যুটিং চলছিল বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। কুলির একটি ফাইট সিকোয়েন্সের শুটিং চলাকালীন নবাগত পুনীত ইসারের কাছ থেকে অমিতাভ বচ্চন একটি ভুল ঘুষি খান, যার ফলে অমিতাভের অন্ত্র একেবারে ফেটে যায়।

তখন অমিতাভকে দ্রুত সেন্ট ফিলোমেনা হাসপাতালে (বেঙ্গালুরু/বেঙ্গালুরু) নিয়ে যাওয়া হয় এবং তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে, তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। শোনা যায়, নায়ক অস্ত্রোপচারের পরেই কোমায় চলে গিয়েছিলেন। অর্থাৎ তখনই “কয়েক মিনিটের জন্য ক্লিনিক্যালি মারা গিয়েছিলেন” তিনি। আর সেটাই গোটা দেশে রাষ্ট্র হয়ে যায়। যে খবরে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছিল। জানা হয়েছিল, অমিতাভের হাতে আর সময় নেই। যা গোটা বিশ্বকে একেবারে কাঁপিয়ে দিয়েছিল এবং সমগ্র দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে সেই ঘুষি বচ্চনকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু ভক্তদের প্রার্থনা এবং ঈশ্বরের আশীর্বাদে নায়ক সুস্থ হয়ে ওঠেন।

কী ভাবে বেঁচে ফিরলেন নায়ক

দিনটি ছিল ২ আগস্ট, ১৯৮২। এই ঘটনাগুলো পরে নিজেই জানিয়েছিলেন বিগবি। তিনি জানিয়েছিলেন, ঠিক তাঁর মৃত্যুর শেষ সময়ে ডাক্তাররা অমিতাভ বচ্চনের হৃৎপিণ্ডে অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়ে তাঁকে পুনরুজ্জীবিত করার শেষ চেষ্টা করেছিলেন। এবং নায়কের জ্ঞান ফেরে। এই ঘটনার পরে নায়ক সম্পূর্ণ সুস্থ হয়ে ছবির শুটিং শেষ করেন।

নায়কের কথায়, “ব্রীচ ক্যান্ডিতে আসার পাঁচ দিনের মধ্যে, আমার আরেকটি অস্ত্রোপচার হয়েছিল এবং খুব দীর্ঘ সময় ধরে এই অপারেশন চলেছিল। বলা চলে, আমি কয়েক মিনিটের জন্য ক্লিনিক্যালি মারা গিয়েছিলাম। তারপর ডাঃ ওয়াদিয়া একটি শেষ প্রচেষ্টা চালান, আমার মধ্যে একের পর এক কর্টিসোন/অ্যাড্রেনালিন ইনজেকশন পাম্প করতে শুরু করেন, প্রায় 40টি অ্যাম্পুল পাম্প পরে আমি পুনরুজ্জীবিত হয়েছিলাম।

তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাকে দেখতে এসে কপালে চুমু দিয়েছিলেন এবং তিনি আমার অসুস্থতার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সফর বাতিল করেছিলেন।”

সম্পন্ন করেছিলেন কুলির শ্যুটিং, তবে কিছু দৃশ্যের পরিবর্তন আনা হয়

হাজার হাজার মানুষ সেই সময়ে অমিতাভের খবর দেওয়ার জন্যে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে ক্যাম্প করে।

ধর্ম, ভাষা, বর্ণের সীমানা ছিন্ন করে নায়কের সুস্থতার জন্যে সবাই প্রার্থনা করেন। এরপর ১৯৮৩ সালের ৭ জানুয়ারি অমিতাভ বচ্চন আবার শুটিং শুরু করেন। এমনকী কুলির সমাপ্তিও পরিবর্তন করা হয়। মূল স্ক্রিপ্টে ছিল, তাঁর চরিত্রকে হত্যা করা হবে কিন্তু অমিতাভ সুস্থ হয়ে ওঠার পর মনমোহন দেশাই এই ছবির সমাপ্তি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন।

এমনকী অমিতাভ বচ্চন যখন আঘাত পেয়েছিলেন, সেই লড়াইয়ের দৃশ্যটিকে স্থগিত করার জন্য পরিচালক মনমোহন দেশাইকে অনুরোধ করেছিলেন। ইন্ডাস্ট্রির সব বন্ধুরা তখন অমিতাভের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। এমনকী ওই সময় অমিতাভ বচ্চনকে ২০০ জন দাতা ৬০ বোতল রক্ত ​​দিয়েছিল। তবে এই ঘটনার জন্যে যে দায়ী ছিলেন, পুনীত ইসার, তিনিও এই অবস্থায় অপরাধবোধে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। অমিতাভ যখন কিছুটা সুস্থ হয়ে গিয়েছিলেন, তখন তিনি মনমোহন দেশাইকে অনুরোধ করেছিলেন পুনীতকে হাসপাতালে নিয়ে আসার জন্য। পুনীত যখন ব্রীচ ক্যান্ডি পরিদর্শনে গিয়েছিলেন। এবং অমিতাভ পুনীতকে সান্ত্বনা দিয়েছিলেন। অমিতাভের সেই সিনেমা ‘কুলি’ও বাম্পার হিট হয়েছিল।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার