অনশন করতে গিয়ে অসুস্থ, হাসপাতালে ইয়াসিন

ভর্তি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অনশন করতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক (Yasin Malik)। দিল্লির রাম মনোহর লোহিয়া (Ram Manohar Lohiya ) হাসপাতালে তাঁকে ভর্তি করতে হয়েছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইয়াসিন মালিক ডিহাইড্রেশনে (dehydration) ভুগছেন। সেই সঙ্গে তাঁর রক্তচাপ (blood pressure) কমে গিয়েছে। ইয়াসিন চিকিৎসা নিতে অস্বীকার করেছেন। চিকিৎসকেরা একপ্রকার জোর করেই তাকে ওষুধ খেতে বাধ্য করেন।

জেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গতকালই ইয়াসিন মালিক (Yasin Malik)। অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছিল। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে জেল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। কড়া নিরাপত্তায় তিহার (Tihar Jail) জেল থেকে ইয়াসিনকে নিয়ে আসা হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে।

জম্মু-কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী (then Home Minister of the country Mufti Mohammad Syed ) মুফতি মহম্মদ সইদ কন্যা রুবিয়া সইদকে অপহরণের। এই মামলায় সশরীরে হাজিরা দেওয়ার জন্য বিশেষ সিবিআই (Special )  আদালতের কাছে আবেদন করেন ইয়াসিন। আদালতে ভিডিয়ো কনফারেন্সে হয়েছিল আবেদনের শুনানি। শুনানিতে বিশেষ সিবিআই আদালতের আইনজীবী আবেদন মঞ্জুরের প্রবল বিরোধিতা করেন। কেন্দ্রের (Centre) এই সিদ্ধান্তের প্রতিবাদে তিহার জেলে অনশনের সিদ্ধান্ত নেন ইয়াসিন। জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (JKLF) প্রধানকে সন্ত্রাসে আর্থিক সাহায্যের অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার করা হয়। বিশেষ এনআইএ আদালতে মালিক দোষী সাব্যস্ত হন।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াসিন খাবার (Yasin Malik)খেতে অস্বীকার করছে। অসুস্থতার কারণ সেটাই। আপাতত তাকে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন (intravenous fluids) দেওয়া হচ্ছে। জেল কর্তৃপক্ষ তাকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালে তিনি অনশন প্রত্যাহার করতে অস্বীকার করেন।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের