বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত অভিনেত্রী চারু অসোপার কন্যা জিয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধি: টিভি অভিনেত্রী চারু অসোপা (CHARU ASOPA), যিনি বর্তমানে রাজীব সেনের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের জটিলতায় ভুগছেন। তার মধ্যেই আরেকটি লড়াইয়ের শিকার তিনি। সন্তানকে বাঁচানোর জন্যেও লড়াই করতে হচ্ছে অভিনেত্রীকে। যোগ্য মা হয়ে ওঠার লড়াইয়ে প্রতিনিয়ত বাঁধার সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে। কারণ তাঁর মেয়ে জিয়ানা একটি কঠিন অসুখে ভুগছেন। হাত, পা এবং মুখের রোগে ভুগছ সে। আর মেয়েকে বাঁচিয়ে তোলার লড়াইটা অভিনেত্রীকে একাই লড়তে হচ্ছে। সাম্প্রতিক, একটি ইউটিউব ভিডিওতে, চারু নিজেই তাঁর মেয়ে জিয়ানার হাত, পা এবং মুখের রোগ সম্পর্কে মুখ খুলেছেন।

তিনি প্রকাশ করেছেন যে, কী ভাবে তাঁর মেয়ে জিয়ানা এই রোগের শিকার হল! প্রথমে জিয়ানার হাতে, পায়ে এবং মুখে ফোসকা পড়তে শুরু করে এবং তারপরেই তাঁর মেয়ের খাওয়া বন্ধ হয়ে যায়। এখনো সে কিছুই খেতে পারে না।

 

চারু এও জানিয়েছে, তাঁর মেয়ে প্রতিনিয়ত কী ভাবে কাঁদত, যা চোখে দেখা যায়না। যেদিন এই সমস্যা দেখা দিয়েছিল, সেদিনই তাঁর মেয়ের অবস্থার অবনতি শুরু হলে, বেশি সময় বিলম্ব না করে ওই রাতে একাই নিজের মনে সাহস জুগিয়ে খালি পায়ে হাসপাতালে নিয়ে যান মেয়েকে। তখন সময় ছিল রাত আড়াইটে।

চারু প্রতিনিয়ত মেয়ের সঙ্গে থাকেন, এই বিষয়ে তিনি বলেছেন, “জিয়ানা হাত, পা ও মুখের রোগে ভুগছে। আমি প্রতি মুহূর্তে তাঁর সঙ্গে থাকি। আমি চাই না সে এই সময়ে একা বোধ করুক। তাঁর মুখে, পায়ে, হাতে এবং গলার ভিতরে ফোসকা এখনো রয়েছে। সেই কারণে সে কিছুই খেতে পারে না।” চারু অসোপা এবং রাজীব সেন ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন এবং দুই বছর বৈবাহিক সুখের পর, ২০২১ সালে তাঁদের সন্তান জিয়ানার জন্ম হয়। সম্প্রতি, দুজনেই তাঁদের বিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

হাত, পা এবং মুখের রোগ কি?

হাত-পা-ও-মুখ রোগ হল একটি এন্টারোভাইরাস দ্বারা সৃষ্ট ভাইরাল রোগ। রোগটি ছোঁয়াচে। এই রোগ সহজেই হাঁচি ও কাশির মধ্য দিয়ে ছড়ায়। আপনি যদি এই রোগে সংক্রামিত মলের সংস্পর্শে আসেন তবে আপনিও সংক্রমণ পেতে পারেন এই রোগের দ্বারা। ভাইরাসের সংস্পর্শে আসার পরে, লক্ষণগুলি দেখা দিতে প্রায় তিন থেকে সাত দিন সময় লাগে। হ্যান্ড-ফুট-এন্ড-মাউথ রোগে মুখে, হাতে ও পায়ে বেদনাদায়ক ফোস্কা ও ঘায়ের সৃষ্টি হয়।

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়