ফের পু্রুলিয়ায় মাও পোস্টার, বিডিওকে খুনের হুমকি

চলতি বছরেই গত কয়েকমাস আগে রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছিল মাও পোস্টার। মাওবাদীরা ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ' পালন করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও মাও পোস্টারকে (MAO POSTER) কেন্দ্র করে চাঞ্চল্য। পোস্টারে খুনের হুমকি দেওয়া হয়েছে বিডিওকে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি পোস্টার। প্রসঙ্গত, মাওবাদীরা ২৮ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালন করছে। আর তার মাঝেই উদ্ধার হল মাও পোস্টার। পুরুলিয়া জেলার ঘটনা।

চলতি বছরেই গত কয়েকমাস আগে রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছিল মাও পোস্টার। ধরাও পড়েছিল বেশ কয়েকজন। তারপর আর কোনও পোস্টার উদ্ধারের ঘটনা সামনে আসেনি। তারপর ফের আজ প্রকাশ্যে এল মাও পোস্টারের ঘটনা। শুক্রবার সকালে পুরুলিয়ার মানবাজারের মানবাজার- বরাবাজার এবং মানবাজার- বান্দোয়ানা রাজ্য সড়ক সংলগ্ন একাধিক গাছ থেকে উদ্ধার হয় মাও পোস্টারগুলি। সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা পোস্টারে দেওয়া হয়েছে খুনের হুমকি। মানবাজার- ১ নম্বর ব্লকের বিডিওকে খুনের হুমকি দেওয়া হয়েছে। পোস্টারে লেখা, বিডিও একটি লজ খুলেছেন। সেই লজ যেন আজ থেকে ৩ দিনের মধ্যে বন্ধ করা হয়। না হলে খুন করা হবে তাঁকে।

এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই অঞ্চলে আদৌ কোনও মাওবাদী নেই। কেও বা কারা ব্যক্তিগত আক্রোশের জন্য এই কাজ করতে পারে বলে অনুমান। তবে তদন্ত চলছে। অনুমান, পোস্টারগুলি ভুয়ো।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং