মাঙ্কিপক্সে মৃত্যু এবার ব্রাজিলে, আফ্রিকার বাইরে এই প্রথম

মৃতের বয়স ৪১।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঙ্কিপক্স (monkeypox) সম্পর্কে আশ্বাস দিয়ে বলা হয়েছিল এই ভাইরাস প্রাণঘাতী নয়। সেই তত্ত্ব আর ধোঁপে টিকছে না। ব্রাজিল (Brazil)থেকে এল প্রথম মৃত্যুর খবর। মৃতের বয়স ৪১। আক্রান্ত ব্যক্তি বেলো হোরিজোন্তের বাসিন্দা। গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। সে দেশের স্বাস্থ্য দফতর মৃতের পরিচয় জানাতে অস্বীকার করেছে। স্বাস্থ্য দফতর থেকে মৃত্যুর খবর দিতে গিয়ে বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির অন্যান্য শারীরিক উপসর্গ ছিল। আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

ব্রাজিলের (Brazil)স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সে দেশে এখনও পর্যন্ত এই ভাইরাসে হাজারজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংখ্যাগরিষ্ঠই সাও পাওলো (Sao Paulo) এবং রিও-ডি-জেনেইরোর (Rio de Janeiro) বাসিন্দা। ব্রাজিলে মাঙ্কিপক্সে প্রথম আক্রান্তের হদিশ পাওয়া যায় গত ১০ জুন। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইওরোপ থেকে ফেরেন। মাঙ্কিপক্স শুধু ব্রাজিলে নয়, অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত আমরা জানতাম, এই ভাইরাস প্রাণঘাতী (fatal) নয়। তবে করোনার (Covid) থেকে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সেই তত্ত্বকে ভুল প্রমাণ করল ব্রাজিলের ঘটনা।

উল্লেখ করা যেতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health Organization) সম্প্রতি মাঙ্কিপক্স সম্পর্ক সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাদের তথ্য অনুযাযী, আফ্রিকাকে (Africa) বাদ দিয়ে বিশ্বে এখনও পর্যন্ত ১৮ হাজার ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আবার সংখ্যাগরিষ্ঠ ইউরোপের। মাত্র ২৫ শতাংশ আমেরিকার।

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা