Commonwealth Games 2022: মরণ-বাঁচন ম্যাচে ধরাশায়ী পাকিস্তান, আট উইকেটে জয় ভারতের

৯৯ রানে শেষ পাকিস্তানের ইনিংস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হেরে গেলে ছিটকে যেতে হবে, এই মানসিকতা নিয়ে এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামেন স্মৃতিরা। সেই লড়াকু মানসিকতার দৌলতে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ শিবিরকে আট উইকেটে (by Eight wickets)  পরাজিত করল স্মৃতিরা। রয়ে গেল লডা়ইয়ের ময়দানে।

রবিবার টসে জিতে (won the toss) প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত (to bat first) নেন পাক মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিশমাহ মারুফ (Bismah Maroof) । যে আশা নিয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত, অর্থাৎ একটা বড় রানের ইনিংসের সামনে ভারতকে দাঁড় করিয়ে দেওয়া, সেটা তো হলই না। উল্টে মাত্র ৯৯ রানেই (99 all out) তাদের ইনিংস শেষ হয়ে যায়। স্নেহা রানা (Sneh Rana) এবং রাধা যাদব (Radha Yadav) এই দুই বোলারের ঘূর্ণিতে তছনছ হয়ে যায় পাক শিবির। দুইজনে দুইট করে মোট চারটি উইকটে নেন। স্নেহা রানা (Sneh Rana) মাত্র ১৫ রান দিয়ে দুইটি উইকেট দখল করেন। আর তাঁর সঙ্গী রাধা যাদব (Radha Yadav) মাত্র ১৮ রান দিয়ে দুইটি উইকটে তুলে নেন।  ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১০০ রান। ৩৮ বল বাকি থাকতেই  জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে  তারা। 

টসে জিতে পাকিস্তানের (Pakistan) ব্যাটিংয়ের আশায় জল ঢেলে দেয় বৃষ্টি। ফলে ম্যাচ কমিয়ে আনা হয় ১৮ ওভারে। পাকিস্তানের উল্লেখযোগ্য পারফরম্যান্স মুনিবা আলীর (Muneeba Ali) । ৩০ বল খেলে তিনি করেন ৩২ রান। স্কোয়াডের বাকিরা কার্যত দাঁড়াতেই পারেনি। আর স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) একার ৬৩ রানের ইনিংস জয়ের রাস্তা প্রশস্ত করে। ৬৩ রান করতে তাঁকে খেলতে হয় মাত্র ৪২টি বল। ৬৩ রানের মধ্যে ৬০ রান এসেছে বাউন্ডারি থেকে (আটটি বাউন্ডারি, তিনটি ওভার বাউন্ডারি)।      

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের