সাধন নেই, ক্রেতা সুরক্ষ দফতরের নামে প্রতারণা

সাধনবাবুর প্রয়াণের পরে রাজ্যের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা দফতরের নাম ভাঙিয়ে শুরু হয়েছে নতুন ধরনের প্রতারণা। তার জেরে চলছে পাল্টা প্রচারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দফতরটা আগেও ছিল। কিন্তু সেই দফতরের কথা কার্যত কেউ জানতই না। বঙ্গবাসীকে সেই দফতর চিনিয়েছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে(Sadhan Pandey)। সংবাদমাধ্যম থেকে চ্যানেলে চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে, শর্ট ফ্লিম বানিয়ে সাধনবাবু শুধু বঙ্গবাসীর কাছে এই দফতরকে অত্যন্ত সফলভাবে তুলে ধরেছিলেন তাই নয়, রীতিমত সেই দফতরকে চূড়ান্ত জনপ্রিয় করে তুলেছিলেন। সাধনবাবুর এই প্রচেষ্টার জন্যই মানুষ জেনে গিয়েছে জিনিস কিনতে গিয়ে বা পরিষেবা নিতে গিয়ে কোথাও ঠকে গেলে এই দফতরে গেলে একতা হিল্লে হবেই। কার্যত ক্রেতা সুরক্ষা দফতর(Consumer Affairs Ministry) আমজনতার কাছে এখন বিকল্প আদালত হয়ে উঠেছে। সাধনবাবুর প্রয়াণের পরে সেই দফতর কার্যত অভিভাবকজীন হয়ে পড়েছে। তার সব থেকে বড় প্রমাণ মিলল বেশ কিছু প্রতারণার(Cyber Crime) ঘটনায়। ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা দফতরের নাম ভাঙিয়ে শুরু হয়েছে নতুন ধরনের প্রতারণা।

ঠিক কী হয়েছে? কোভিডের জেরেভ লকডাউনের সময় থেকেই সাইবার প্রতারণা অনেক বেড়ে গিয়েছে এই রাজ্যের পাশাপাশি গোটা দেশেই। সেই সব প্রতারণার ঘটনায় এই রাজ্যে অনেকেই পুলিশের ওপর আস্থা হারিয়ে ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন। এই দফতরের প্রতি আমজনতার আস্থা ও ভরসা আছে দেখেই এখন শুরু হয়েছে এই দফতরের নাম করে আমজনতাকে প্রতারণা করার পালা। রাজ্যের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা দফতরের কর্মী পরিচয় দিয়ে প্রতারকেরা ফোন করছে কাউকে কাউকে। তাঁদের জিজ্ঞাসা করা হচ্ছে, কোথাও বিমা করা আছে? বিমা করে কি সমস্যায় পড়েছেন? কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে, জমানো টাকা ফেরত পাচ্ছেন না? বাড়িতে বয়স্ক মানুষ আছেন কি না তাও জেনে নেওয়া হচ্ছে। ওই সব ক্ষেত্রে সমস্যার কথা সামনে এলেই সেই সব সমস্যা সমাধানের অছিলায় বিভিন্ন গ্রাহকের কাছে টাকাও চাইছে তারা। শুধু তাই নয়, প্রবীণ ব্যক্তিদের ব্যক্তিগত বিমা ও সঞ্চয় সম্পর্কিত গোপন তথ্যও প্রতারকরা হাতিয়ে নিচ্ছে। এই ধরনের বেশ কিছু ঘটনার কথা জানতে পেরেছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা দফতরের আধিকারিকেরা। আর তার জেরেই এই সব ঘটনা ঠেকাতে তাঁরা পাল্টা প্রচারের পথে নেমেছেন।

প্রতারকদের পাতা ফাঁদে যাতে কেউ না পড়েন, তার জন্য ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দফতরের পক্ষ থেকে কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। স্থানে স্থানে দেওয়া হয়েছে বড় বড় হোর্ডিং(Hoardings)। কলকাতা ও শহরতলি এলাকায় সেই সব হোর্ডিং দেওয়ার পাশাপাশি জেলায় জেলায় সেই সব হোর্ডিং দেওয়া হচ্ছে। বিভিন্ন জনবহুল স্থানে ওই সব হোর্ডিং টাঙানো হয়েছে। তাতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দফতর থেকে কখনও কোনও কিছু জানতে চেয়ে ফোন করা হয় না। এটা স্রেফ প্রতারণা চক্রের কাজ। তাই এমন ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে ও ওই দফতরে জানাতে হবে। কেউ যেন প্রতারকদের ফাঁদে পা না দেন, সেই বিষয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে আমজনতাকে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা