‘বাংলাদেশের সাহিত্যে রবীন্দ্রনাথের কোনও অবদান নেই’, নোবেলের বিতর্কিত পোস্ট ঘিরে তুলকালাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ওপার বাংলার মানুষ হলেও কলকাতার মানুষের কাছেও তিনি দারুণ জনপ্রিয়। তবে বাংলার মানুষ তাঁকে প্রথম চিনেছে মুলত ‘সারেগামাপা’ এর প্রতিযোগী হিসেবেই। তাছাড়াও তাঁকে নিয়ে চলা বিভিন্ন বিতর্কও তাঁকে যেন আরও কুখ্যাত করে তুলেছে। হ্যাঁ, কথা হচ্ছে, বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে। যিনি নোবেল (Noble) নামেই পরিচিত তাঁর অনুরাগীদের কাছে। কিন্তু বিতর্ক যেন তাঁর পেছন কিছুতেই ছাড়ে না। আর গায়কও যেন বিতর্কে থাকতেই ভালোবাসেন। কিছুদিন আগেই বাংলাদেশের সোশ্যাল স্টার হিরো আলম রবীন্দ্রসঙ্গীত বিকৃতি সুরে গেয়ে বিপাকে পড়েছিলেন। আর পরিস্থিতির বেগতিক দেখেই হিরো পুলিশকে মুচলেকা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি ভবিষ্যতে আর কোনওদিন রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি গাইবেন না।

এবার তাঁকেই সমর্থনে করতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন নোবেল। এবার তাঁর নিশানায় বাংলার দুই আইকন, একজন বাঙালির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যজন নজরুল ইসলাম। এবার হিরো আলমকে সমর্থন করে ফেসবুকে গিয়ে নোবেল লেখেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাঁদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না! রবীন্দ্রনাথকে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, সেক্ষেত্রে তাঁর গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।’ আর এই নিয়েই তুলকালাম বেঁধেছে।

নোবেলের কথায় বাংলাদেশের সাহিত্যে রবীন্দ্রনাথের কোনও অবদান নেই, তা শোনা মাত্রই নেটপাড়ার রোষের মুখে নোবেল। তবে এই প্রথম নয়, রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলে এর আগেও বিতর্কের মুখে পড়েছিলেন নোবেল। সেখানে বাঙালির ইমোশন নিয়ে খেলা, একবারও বরদাস্ত করবে না কোনো বাঙালি। এছাড়াও ভারতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীতও রবি ঠাকুরের লেখা। বলাই বাহুল্য, দুই বাংলার মিলন সেতু রবীন্দ্রনাথ-নজরুল। সুতরাং দুই বাংলাকে আজও সমাদৃত করে রেখেছেন তাঁরা। আর সেই জাতির স্রষ্টাকে অপমান। নোবেলের এই পোস্ট ঘিরে বিতর্ক একেবারে চরম পর্যায়ে। একজন লিখেছেন, ‘আপনি যে প্রকৃতপক্ষে শিল্পী নন সেটা এখানেই প্রমাণিত। রবীন্দ্রনাথ কি করেছেন সেটা না ভেবে আপনি দেশের জন্য কি করেছেন সেটা ভাবুন।‘ অপরজন লেখেন, ‘নিজেই সারেগামাপা-তে রবীন্দ্র সঙ্গীত আমারও পরান যাহা চাই গানটা গাইলো এখন নিজেই সমালোচনা করে, হাইরে হিপোক্রিসি’। এর আগেও বহুবার নানা কারণে বিতর্কের মুখে পড়েছিলেন নোবেল। আর বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ানোটাও নোবেলের বদভ্যাসে পরিনত হয়েছে।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা