এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভারতের গড়া রানের পাহাড়ের নিচে চাপা পড়ল আফগানিস্তান। টানা দুই ম্যাচে জিতে আফগানদের বিরুদ্ধে সিরিজ কব্জা করলেন শুভমন গিলরা। বাকি ম্যাচটি দাঁড়াল নিয়মরক্ষার। বুধবার (১৭ জুন) লখনউয়ের একানা স্টেডিয়ামে ঈশান কিশন ও অধিনায়ক শুভমন গিলের জোড়া শতরানের দৌলতে ৪৯.৫ ওভারে ৪০২ রান তোলে ভারত। জবাবে ৪৪.৩ ওভারে ২৩২ রানেই থমকে যায় আফগানরা। অর্থা‍ৎ ১৭০ রানে জিতেছেন শুভমন গিলরা।

৪০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে শুরু করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। অষ্টম ওভারে আক্রমণে এসে গুরবাজকে (৪১) ফিরিয়ে জুটি ভাঙেন গুরনুর ব্রার। ১৪তম ওভারে জাদরানকে (২১) আর্শদীপ সিংহ। এর পর সেদিকুল্লাহ অটল ও রহমত শাহ জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। অর্ধশতরানে পৌঁছানোর আগেই আটলকে (৪২) সাজঘরে ফেরান ওয়াশিংটন সুন্দর।  পাঁচ নম্বরে নামা দারউইশ রসুলি আহত হয়ে মাঠ ছাড়েন ৬ রান করে। আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিও (৪) দলের প্রয়োজনে কাজে আসেননি। নাঙ্গেয়ালিয়া খারোতেও (১১ বলে ৬) তেমন কিছু করতে পারেননি। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা।

একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন রহমত শাহ। তাঁকে খানিকটা সহযোগিতা করেন রশিদ খান। ১২ বলে ১২ রান করে আর্শদীপ সিংহের বলে সাজঘরে ফিরে যান। ৪৪.৩ ওভারে রহমত শাহকে ফিরিয়ে আফগানদের ইনিংস গুটিয়ে দেন প্রিন্স যাদব। আটটি চারের সাহায্যে ৮৯ বলে ৭৯ করেন রহমত। ভারতের হয়ে আর্শদীপ সিংহ ও গুরনুর ব্রার তিনটি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট পকেটে পুরেছেন প্রিন্স যাদব।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার