৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আট বছরের রামিসা আক্তারকে ধর্ষণ করে গলা কেটে হত্যার মতো নৃশংস ঘটনা এখনও ভুলতে পারেনি দেশবাসী। তার মধ্যে এবার আরও এক শিহরে ওঠার মতো ঘটনার খবর প্রকাশ্যে এল। পাঁচ বছরের এক নিষ্পাপ শিশুকে কদম ফুল দেওয়ার লোভ দেখিয়ে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা করেছে ধর্ষকরা। শুধু তাই নয়, তথ্য প্রমাণ লোপাটে ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে কাদায় পুঁতে রাখা রেখেছিল। লোমহর্ষক ও পাশবিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ধোবাউড়ায়। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই চার ধর্ষক-খুনিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ও বুধবার ওই চার নরপশু ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনয় সাহার আদালতে  স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ‘গত রবিবার (১৪ জুন) বিকেল পাঁচটা নাগাদ বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী ওই শিশুটি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনও সন্ধান পায়নি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে স্থানীয় লোকজন কংস নদের একটি বাঁকে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে নদীর তলদেশে কাদার মধ্যে পুঁতে রাখা অবস্থায় শিশুটির মরদেহ খুঁজে পান তারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে নদী থেকে উদ্ধার করেন। রাতে কবর দেওয়ার আগে নিয়মানুযায়ী শিশুটিকে স্নান করাতে গিয়ে চমকে ওঠেন আত্মীয়-স্বজনরা। মেয়েটির গোপনাঙ্গে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন দেখতে পান তারা। সঙ্গে সঙ্গেই কবরের প্রস্তুতি বন্ধ রেখে থানায় খবর দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে ধোবাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই নিহত শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় গণধর্ষণ ও হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট করে কারও নাম উল্লেখ না করা হলেও এলাকার চার তরুণ মারুফ, আরিফ, রাকিব ও সাঈমের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন।

তদন্তে নেমে পুলিশ ওই চার সন্দেহভাজনকে গ্রেফতার করে জেরা করে। জেরায় চার নরপশু জানায়, রবিবার বিকেলে শিশুটি যখন বাড়ির বাইরে ছিল, তখন  তাকে কদম ফুল দেওয়ার কথা বলে কৌশলে কংস নদের পাড়ে একটি জঙ্গলঘেরা নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে চারজন মিলে শিশুটিকে অবর্ণনীয় ও পাশবিকভাবে ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে শিশুটি নিস্তেজ ও অচেতন হয়ে পড়লে বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তারা চরম নৃশংসতার আশ্রয় নেয়। ত

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী