৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে Vivo। এই সংস্থার আসন্ন 5G স্মার্টফোন Vivo T5 Lite 5G এর একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স, কালার অপশন, র‍্যাম, এবং স্টোরেজ সম্পর্কিত তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, Vivo T5 Lite 5G তে থাকতে পারে শক্তিশালী ৬,৫০০mAh ব্যাটারি, যা ৪৪W ফাস্ট চার্জিংযোগ্য। Vivo T4 Lite এ ৬,০০০mAh ব্যাটারি এবং ১৫W চার্জিং সুবিধা ছিল। ফলে নতুন মডেলে ব্যাটারি ও চার্জিং বিভাগে উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে। ফোনটি খুব শিগগিরই ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে ।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 অথবা Dimensity 6400 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এই চিপসেট দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং 5G কানেক্টিভিটির ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা দিতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ডিজাইনের দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয় হতে পারে। এই ফোনে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,250 নিট পিক ব্রাইটনেস, ও HD+ সাপোর্ট করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। Vivo T5 Lite 5G এর প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটিতে IP65 রেটিং, SGS Five-Star Drop Resistance Certification এবং মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি  থাকতে পারে ।

ভিভোর নতুন ফোন তিনটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া হবে। এটি 4 জিবি র‍্যাম +128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে। ফলে ধুলো, জল ও দৈনন্দিন ব্যবহারের ধাক্কা সামলানোর ক্ষেত্রে ফোনটি বাড়তি সুরক্ষা পাবে। রংয়ের ক্ষেত্রে Vivo T5 Lite 5G দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে Wave Blue এবংTwilight Shadow। Vivo T5 Lite 5G কবে ভারতে লঞ্চ হবে বা কেমন দাম হতে পারে, তা জানা যায়নি। ভিভোর আসন্ন ফোন বাজেট ফোনের বাজারে কোনও নতুন বেঞ্চমার্ক তৈরি করার চেষ্টা করবে না বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা । এছাড়াও, স্মার্টফোনটির নাম সম্প্রতি Google Play Supported Devices তালিকায় দেখা গিয়েছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। তবে সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি।

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের