ইতিহাস বইয়ে থাকছেন পার্থ, শিক্ষামন্ত্রীর সামনেই বললেন সিলেবাস কমিটি প্রধান

এদিন কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, বইতে যা আছে তাতে একটা শব্দও ভুল নয়। তা লেখা হয়েছিল গত ২০১৬ সালে। ঐতিহাসিক ভাবে তা সত্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: দাবি উঠেছিল ইতিহাস বই থেকে সরাতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) নাম। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রিসভা থেকে তাঁর পদ গিয়েছে। দল থেকেও সরানো হয়েছে তাঁকে। এরপরেই বেড়েছিল জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছিল, অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যপুস্তক ‘অতীত ও ঐতিহ্য’ বইতে সিঙ্গুর আন্দোলন পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠেছিল তা সরছে কি না, তা নিয়ে। তবে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে বসেই সিলেবাস কমিটির (SYLLABUS COMMITTEE)  প্রধান (চেয়ারম্যান) অভীক মজুমদার বললেন, ওঁর নাম সরছে না।

এদিন কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, বইতে যা আছে তাতে একটা শব্দও ভুল নয়। তা লেখা হয়েছিল গত ২০১৬ সালে। ঐতিহাসিক ভাবে তা সত্য। তাই তাঁর নাম থাকছে। মানে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, বর্তমান পরিস্থিতির জন্য কমিটি ‘ইতিহাস’ বদল করবে না।

দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ওঠার পর থেকেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল তাঁর নাম বই থেকে সরানোর। তবে তা যে হচ্ছে না, তা স্পষ্ট করলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান। এই প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলার কিছু দুর্নীতির কথা জানতে পেরে তাঁর স্বামীই তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তারপর দল থেকেও বাদ দেন। কিন্তু র‍য়ে গিয়েছে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কথা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের