শোকের ছায়া দিয়া মির্জার পরিবারে, কাছের মানুষকে হারিয়ে শোকাহত অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই আমাদের চোখের সামনে উঠে আসে। তবে সোশ্যাল মিডিয়ার একটা অংশ জুড়ে থাকে শুধুই বিনোদন মহল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি মুহূর্তে একেকটা ঘটনার সঙ্গে আমরা আলাপ করতে পারছি। তবে এখানে মানুষ শুধুই চায় এন্টারটেইন হতে, নিজেকে এন্টারটেইন করতে। যাই হোক, আগেই বললাম সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ হল বলিউড। আগে যেমন টিভির মাধ্যমে আমরা তারকাদের আপডেট জানতাম। এখন কিন্তু তেমনটা আর নেই। নেটমাধ্যমের দ্বারা আমরা খুব সহজেই সেলিব্রিটিদের জীবনে ঢুকে পড়েছি। তাঁদের ব্যক্তিগত জীবনের সব তথ্য আমরা না চাইতেই পেয়ে যাচ্ছি। আর সেলিব্রিটিরাও সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তাঁদের ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারছে। তাইতো এখন সেলিব্রিটিদের জীবনের নানা তথ্য জানা আমাদের পক্ষে খুবই সহজ। তেমনি এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানা গেল যে, অভিনেত্রী দিয়া মির্জা (DIA MIRZA)র পরিবারে এখন শোকের ছায়া। কেননা সম্প্রতি, একটি মারাত্মক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর ভাগ্নি তানিয়া কাকড়ে (Tanya Kakd)। তাঁর মৃত্যু সম্পর্কে এদিন একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, সম্প্রতি কংগ্রেস নেতা ফিরোজ খানের মেয়ে তানিয়া গাড়ি দুর্ঘটনায় মারা যান। যিনি সম্পর্কে দিয়া মির্জার ভাইঝি বা ভাগ্নি হন।

গতকাল তানিয়ার একটু ছবি শেয়ার করে দিয়া লিখেছেন, “আমার ভাগ্নি। আমার সন্তান. আমার জান। আলোয় চলে গেল। তুমি যেখানেই থাকো ভালো থাকো। তুমি সর্বদা আমাদের হৃদয়ে হাসি এনেছো এবং তোমার নাচ, হাসি এবং গানগুলি সবসময় আলোতে পূর্ণ থাকবে। ওম শান্তি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Dia Mirza Rekhi (@diamirzaofficial)

সূত্রের মতে, তানিয়া বিদেশ থেকে চার বন্ধুর সঙ্গে ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনেই তিনি গাড়ি দুর্ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটেছিল NH 44 রোডে। দুর্ঘটনাটি দেখা মাত্রই দর্শক এবং পুলিশ অবিলম্বে ছুটে আসে তাঁকে সাহায্য করতে। কিন্তু তানিয়াকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহটি প্রথমে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর তাঁর বাবা-মাকে জানানো হয়। তবে দিয়ার কাছে তানিয়া খুব প্রিয় ছিলেন এবং তানিয়াও অভিনেত্রীকে খুব ভালবাসতেন। ইউ একটি ম্যাগাজিনের পূর্ববর্তী সাক্ষাৎকারে তানিয়া বলেছিলেন যে, তিনি কীভাবে তিনি কাজের অনুপ্রেরণা পেয়েছেন তাঁর মাসি দিয়ার থেকে। তিনি বলেছিলেন, “আমি আমার জীবনে দেখা সবচাইতে শক্তিশালী মহিলার কাছ থেকে দেখে এবং শিখে বড় হয়েছি – আমার মা, আমার নানি, আমার আম্মা, দীপা দাদি এবং আমার মাসি, দিয়া মির্জা।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের