দেশের প্রথম মাদক বিজ্ঞানীকে গ্রেফতার করল র‍্যাব

বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে দীর্ঘদিন ধরেই মাদক নিয়ে গবেষণা চালাচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে দীর্ঘদিন ধরেই মাদক (Drug) নিয়ে গবেষণা চালাচ্ছিলেন। কোন মাদক কত মাত্রায় সংরক্ষণ করতে হবে, কতটা সেবন করতে হবে, তা আবিস্কার করার পাশাপাশি দেশজুড়ে কুশ, হেম্প, মলি, ফেন্টানলের মতো মাদকের চাষ ও বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে  নিয়ন্ত্রণ গ্রো-টেন্টও তৈরি করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। সোমবার রাতে গোপন অভিযানে দেশের প্রথম মাদক বিজ্ঞানী ওনাইসী সাঈদ (Onaishi Sayyed) ওরফে রেয়ার সাঈদকে গ্রেফতার করলেন র‍্যাবের (RAB) গোয়েন্দারা। হানা দিয়ে সাইদের গুলশানের বাড়ি থেকে ১০১ গ্রাম কুশ, ৬ গ্রাম হেম্প, ০.০৫ গ্রাম মলি, ১ গ্রাম ফেন্টানল, ১৮ গ্রাম কোকেন, ১২৩ পিচ এক্সট্যাসি, ২৮ পিচ এডারল ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে নগদে উদ্ধার করা হয় ২ কোটি ৪০ লাখ টাকা ও কয়েক হাজার মার্কিন ডলার।

আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে র‍্যাবের মুখপাত্র  কমান্ডার খন্দকার আল মঈন (khondakar Aal Moin) জানান, অভিজাত পরিবারের সন্তান সাইদ রাজধানীর একটি স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা শেষ করে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখান থেকে বিবিএ করে মালয়েশিয়া থেকে মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) করেন। বিদেশে পড়া অবস্থায় বিভিন্ন মাদকের সঙ্গে পরিচিত হন। দেশে মাদকের ব্যবসা বাড়াতে ২০১৯ সাল থেকে বিভিন্ন দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নানা ধরনের মাদক নিয়ে আসতেন। বিভিন্ন অভিজাত পার্টিতে ওই সব মাদক সরবরাহ করতেন।

র‍্যাবের মুখপাত্রের কথায়, ‘দেশে মাদক ব্যবসা ছড়িয়ে দিতে নিজের বাড়িতেই মাদক উৎপাদনের প্ল্যান্ট তৈরি করেন সাইদ। মাদক নিয়ে গবেষণার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। মূলত আফিমের চেয়ে ৪০ থেকে ৫০ গুণ বেশি শক্তিশালী ফেন্টানল ও মারিজুয়ানার চেয়ে ১০ থেকে ১২ গুণ বেশি শক্তিশালী কুশ-ই ছিল মূল ব্যবসা। বিভিন্ন অভিজাত পার্টিতে কারা অংশ নিচ্ছেন, তাঁদের সামাজিক পরিচয় কী, তা জেনেই মাদক সরবরাহ করতেন সাইদ।’

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়