দেশবিরোধী কার্যকলাপ, তিন বছরে বহিষ্কৃত ১১৭ চিনা নাগরিক

মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে ঠাণ্ডা লড়াই যে কোন পর্যায়ে পৌঁছেছে তা স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) তথ্যেই স্পষ্ট। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছরে ভিসা শর্ত লঙ্ঘনের (Visa Condition Violation) দায়ে ১১৭ চিনা নাগরিককে (Chinese Citizen) দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি দেশে অবস্থানরত আরও ৮১ চিনা নাগরিককে (Chinese Citizen) দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (Union Minister of State for Home) নিত্যানন্দ রাই (Nityanand Rai)।

এদিন এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘চিন সহ বিভিন্ন দেশ থেকে বৈধ ভিসা নিয়ে যে সমস্ত নাগরিকরা দেশে ঢুকছেন তাঁদের উপরে সরকারের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে। অনেকেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চিকি‍ৎসা ও অন্যান্য কারণে দেশে অবস্থান করছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাঁরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে থাকছেন, তাঁদের জরিমানা করে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  

এ প্রসঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্ প্রতিমন্ত্রী জানান, ‘ভিসা শর্ত লঙ্ঘন সহ সন্দেহজনক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৮১ জন চিনা নাগরিককে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১১৭ জনকে বহিষ্কার করা হয়েছে। অর্থা‍ৎ ফেরত পাঠানো হয়েছে। আর ৭২৬ জনের নাম বিরূপ তালিকায় নথিভুক্ত করা হয়েছে।  

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ